1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন আরও ৪ জন করোনা আক্রান্তসহ দিনাজপুরে জেলায় মোট ২৩১ জন করোনা আক্রান্ত শনাক্ত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ চৌদ্দগ্রামে নববর্ষ উপলক্ষে আলকরা ইউপি’র চেয়ারম্যান প্রার্থীর পক্ষে গণসংযোগ ও মিষ্টান্ন বিতরণ

নতুন আরও ৪ জন করোনা আক্রান্তসহ দিনাজপুরে জেলায় মোট ২৩১ জন করোনা আক্রান্ত শনাক্ত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুন, ২০২০
  • ২৭১ বার

রফিকুল ইসলাম ফুলাল দিনাজপুর প্রতিনিধি :
নতুন আরও ৪ জন করোনা (কোভিড-১৯) পজিটিভসস দিনাজপুর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩১ জন। এ নিয়ে দিনাজপুর জেলায় (কোভিড-১৯) পজিটিভ সংখ্যা সর্বমোট পূর্বে ২২৭+৪ (বর্তমানে) =২৩১ জন এর মধ্যে ১৬৯ জন পুরুষ ও ৫২ জন মহিলা এবং ১০ জন শিশু।

গত সোমবার রাত ৮ টায় সিভিল সাজর্ন মোঃ আব্দুল কুদ্দুছ জানান, ৪ জনের মধ্যে বিরল উপজেলায় ২ জন মহিলাদ্বয়ের বয়স ১৭ ও ২৩ আর ১ জন পুরুষ (২০) এবং ফুলবাড়ী উপজেলায় ১জন মহিলা (৩৩) করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের সকলে হোম আইসোলেশনে রয়েছেন। বর্তমানে ১৪৬ জন হোম আইসোলেশনে এবং ২২ জন প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও হাসপাতালে ভর্তি ১০ জন রয়েছে। গত ২৪ ঘন্টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাবরেটরীতে প্রেরিত নমুনা ১০৩ টি পাঠানো হয়েছে।

দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজের ল্যাব থেকে ৫৪ জনের নমুনার ফলাফলের মধ্যে ৪ জনের করোনা (কোভিড-১৯) পজিটিভ এসেছে এবং ২টি ফলোআপ পজিটিভ আর বাকী ৪৮টির ফলাফল নেগেটিভ। অদ্যাবধি ল্যাবটেরিতে প্রেরিত নমুনার সংখ্যা ৩৫১২ টি আর অদ্যবধি ফলাফল এসেছে ৩৩৮৫ টি নমুনার।

২৩১ জন করোনা ভাইরাস আক্রান্ত রোগীর মধ্যে দিনাজপুর সদর-৫৫ জন, কাহারোল-১৩ জন, বোঁচাগঞ্জ-৯ জন, ফুলবাড়ী-৮ জন, পার্বতীপুর-১৪ জন, নবাবগঞ্জ-২১ জন, ঘোড়াঘাট-২৬ জন, হাকিমপুর-৪ জন, চিরিরবন্দর-১২ জন, বিরল-২৯ জন, বিরামপুর-২১ জন, বীরগঞ্জ-১১ জন ও খানাসামা-৮ জন) মোট ১৩টি উপজেলায়। বর্তমানে মোট ৫২ জন সুস্থ হয়েছেন তার মধ্যে সদরে-১৩ জন, ফুলবাড়ী-১ জন, নবাবগঞ্জ-৫ জন, পার্বতীপুরে-৩ জন, কাহারোল-৭ জন, হাকিমপুর-২ জন, বোঁচাগঞ্জে-৫ জন, ঘোড়াঘাট-২ জন, বিরামপুর-৩ জন, বিরল-৩ জন, চিরিরবন্দর-১ জন এবং বীরগঞ্জ-৭ জন। মৃত্যু বরন করেছেন ১ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে দিনাজপুর জেলায় ৭৩ জন হোম কোয়ারেন্টাইন গ্রহন করেছে। বর্তমানে হোম কোয়ারেন্টাইনের এ আছেন ২২১৬ জন।

উল্লেখ্য, গতকাল দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজে চার জেলার সর্বমোট ১৮৮টি নমুনার ফলাফল হয়েছে তার মধ্যে ৩২টি পজিটিভ এবং ২টি ফলোআপ পজিটিভ বাকী ১৫৪ টি ফলাফল নেগেটিভ এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net