1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদী ইনডেক্স প্লাজায় আগুন নিয়ন্ত্রণে - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

নরসিংদী ইনডেক্স প্লাজায় আগুন নিয়ন্ত্রণে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৯৫ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার ইনডেক্স প্লাজার আগুন নিয়ন্ত্রণে অাসে। ফায়ার সার্ভিসের একান্ত চেষ্টায় অাগুন নিয়ন্ত্রণে আসে।

ইনডেক্স প্লাজার দোকান মালিক সমিতি জানায়, বৃহস্পতিবার সকালে শপিংমলের সিকিউরিটি গার্ডরা ভবনের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হতে দেখে। পরে ভিতরে গিয়ে দেখে শপিংমলের প্রথম তলার মীম কসমেটিকসের দোকানে আগুন লাগে। পরে দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে ৩০ মিনিটে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় শপিংমলে ভেন্টিলেটর না থাকায় পুরো শপিংমল ধোয়াঁয় আচ্ছন্ন হয়ে যায়। মীম কসমেটিকসের মালিক আলমগীর বলেন, ‘আগুনে আমার দোকানের সব কসমেটিকস মালামাল পুড়ে গেছে। এতে আমার প্রায় চার থেকে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি নিঃস্ব হয়ে গেছি।’

নরসিংদী ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ শাহীন আলম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে দেখা যায়, পুরো শপিংমল ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে রয়েছে। পরে আমরা দ্রুততার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।’

ফায়ার সার্ভিস জানায়, ‘প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর সঠিক কারণ জানা যাবে।’

উল্লেখ্য, আজ (১৮ জুন) সকালে নরসিংদী শহরের বৌয়াকুড় এলাকার ইনডেক্স প্লাজায় আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের একান্ত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে অাসে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net