1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
‘সিঙ্গাপুর, কানাডা নয়, বেটার বাংলাদেশ’ গড়তে চাই : প্রধানমন্ত্রী ক্যামব্রিজ ইসলামিক স্কুল এন্ড কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত মাদক সেবনের অভিযোগে ভাঙ্গুড়ায় যুবকের এক বছরের কারাদণ্ড হাসপাতালের অষ্টম তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যা মাগুরার শ্রীপুরে বিজ্ঞান মেলা ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত নবীনগরে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’ অনুষ্ঠিত বাবার স্মৃতি বিজড়িত পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর এটি কোনো দল বা গোষ্ঠীর বাজেট নয়, দেশের সব মানুষের জন্য : অর্থমন্ত্রী মাগুরার শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  পুরস্কার হিসেবে বৃক্ষ পেয়ে মহাখুশি জিনিয়াস আইডিয়াল স্কুলের আড়াইশো শিক্ষার্থী 

নরসিংদীতে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৩১৬ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীতে নতুন করে আরও ৪১ জনের মধ্যে করোনা শনাক্ত হয়েছে। গত ৮ জুন ১০৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৪১ জন পজিটিভ শনাক্ত হয়। এই ৪১ জন নিয়ে নরসিংদী জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৩১ জনে।

নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নতুন আক্রান্ত ৪১ জনের ২৩ জন সদর উপজেলার, ৭ জন পলাশ উপজেলার, ৬ জন মনোহরদী উপজেলার ও ৫ জন শিবপুর উপজেলার।
এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে নরসিংদী জেলায় মোট ১ হাজার ৩১ জন করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।

এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭১৫ জন, পলাশে ৯১ জন, শিবপুরে ৭২ জন, রায়পুরাতে ৬৫ জন, বেলাবোতে ৫৪ জন ও মনোহরদীতে ৩৪ জন।
জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৬২৬ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন, আইসোলেশন মুক্ত হয়েছেন ৩৫০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন। এর মধ্যে নরসিংদী সদরে ৯ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ২ জন, রায়পুরায় ২ জন ও মনোহরদীতে ১ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net