1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে 'সড়ক পরিবহন আইন ২০১৮' কার্যকর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদ সহ ব্যবসায়ী গ্রেফতার নাঙ্গলকোটে তিন সহোদর দাদন কারবারে সর্বস্বান্ত শত শত পরিবার ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী ঐক্যবদ্ধ প্রচেষ্টা থাকলে দেশে-বিদেশে বাংলাদেশের বিজয় অব্যাহত থাকবে : প্রধানমন্ত্রী সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন পালেগ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে : মীর শাহে আলম ঈদগাঁওয়ে মহাসড়ক ঘেষে গড়ে উঠেছে অবৈধ বালুর পাহাড় কর্ণফুলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ল্যাব সিলগালা ও জরিমানা  সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল

নরসিংদীতে ‘সড়ক পরিবহন আইন ২০১৮’ কার্যকর লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ জুন, ২০২০
  • ২৭৭ বার

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : ”সড়ক পরিবহন আইন-২০১৮”। আইনটি আগামী ১লা জুলাই হতে কার্যকরের লক্ষ্যে নরসিংদী জেলার বাস-ট্রাক মালিক সমিতি ও শ্রমিক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২৮ জুন) জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে মতবিনিময় হয়।

এ সময় পুলিশ সুপার গাড়ি চালকদের উদ্দেশ্যে বলেন, ফিটনেসবিহীন কোন গাড়ী রাস্তায় বের না করা, রুট পারমিটের শর্ত লঙ্ঘন এবং টেক্স টোকেন হালনাগাদ না করা পর্যন্ত রাস্তায় গাড়ী বের করা যাবে না।

এছাড়া, বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং কন্ডাক্টর লাইসেন্সব্যতীত কোন গাড়ীর চালক দ্বারা গাড়ী না চালানোর জন্য বলা হয়। সবাইকে সরকারী আইন মেনে চলা এবং আইন বাস্তবায়নে পুলিশকে সহযোগিতার আহবান জানান পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার বিপিএম (বার) পিপিএম। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাস-ট্রাক মালিক সমিতির নেতৃবৃন্দ ও শ্রমিক নেতারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net