1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মানবিক সাহায্যের আবেদন জানালেন পরিবার চন্দনাইশের এয়াকুব ক্যান্সারে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় পড়ে আছে ঘরে পশ্চিম গোমাতলী ভূমিহীন কৃষি সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নবীনগরে কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বৃত্তি প্রাপ্তদের মাঝে পুরষ্কার বিতরণ রামগড়ে জুলাই শহিদের পরিবারের সদস্যকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্ত পলাতক চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই

ঈদগাঁওয়ে শিশু অপহরণ, লাখ টাকা মুক্তিপণ দাবী

সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
  • আপডেট টাইম : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার

‎কক্সবাজারের ঈদগাঁওয়ে ইব্রাহিম নামের এক শিশুকে অপহরন করা হয়েছে। গতকাৱ শুক্রবার সন্ধ্যার দিকে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়া এলাকায় এই ঘটনা ঘটে।

 

 

অপহৃতের  ফুফাতো ভাই মো. কালাম সরদার জানান, প্রতিদিনের মতো ইব্রাহিম সকাল ১০টার দিকে বাসা থেকে বের হন এবং দুপুর ২টার মধ্যে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তিনি ফিরে না আসায় সন্ধ্যা ৬টার পর থেকে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

 

‎পরে রাত ৭টার দিকে ইব্রাহিমের ব্যবহৃত মোবাইল নম্বর থেকে পরিবারের কাছে একটি ফোন আসে। ফোনে জানানো হয়, তাকে কালিরছড়া এলাকার একটি বাড়িতে আটকে রেখে নির্যাতন করা হচ্ছে। একই সঙ্গে অপহরণকারীরা রাতের মধ্যেই ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। এরপর হঠাৎ করেই কলটি বিচ্ছিন্ন হয়ে যায় এবং পরবর্তীতে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

 

‎ইব্রাহিম পেশায় একজন হকার। তিনি উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। তার বাড়ি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের জাহানপুর এলাকায়।

 

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এটিএম সিফাতুল মাজহার বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো থানায় আসেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net