1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে মাদ্রাসা ছাত্র মাহিন কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের শিকার, ধামাচাপা দেয়ার চেষ্টা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাঙ্গলকোটে মাদ্রাসা ছাত্র মাহিন কর্তৃক ৮ বছরের শিশু ধর্ষণের শিকার, ধামাচাপা দেয়ার চেষ্টা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৩০১ বার

আলাউদ্দিন, কুমিল্লা :
কুমিল্লার নাঙ্গলকোটে ৮ বছরের এক শিশু মাদ্রাসা পড়ুয়া জেঠাতো ভাই কর্তৃক ধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্ত ধর্ষকের নাম আশরাফুল ইসলাম মাহিন (১৯)। সে উপজেলার দৌলখাঁড় ইউনিয়নের কেকৈয়া গ্রামের সৌদি প্রবাসী আলা উদ্দিনের একমাত্র ছেলে এবং জোড্ডা মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র। এ ঘটনায় রবিবার শিশুটির পরিবার থানায় গেলেও মামলা না নিয়ে তাদেরকে সোমবার (আজ) থানায় যেতে বলে নাঙ্গলকোট থানা পুলিশ। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলা প্রক্রিয়াধীন।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, ধর্ষিত ওই শিশু (৮) তার অসুস্থ দাদির কাছে মাঝেমধ্যে ঘুমাতো। এ সুযোগে আপন জেঠাতো ভাই মাহিন মুখ চেপেধরে একাধিকবার ওই শিশুটিকে ধর্ষণ করে। বিষয়টি জানাজানি হলে, ধর্ষকের মা কাজল বেগমের মামা নাঙ্গলকোট বেগম জামিলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক গোলাম সারোয়ার বিএসসি ও ধর্ষকের ফুফু হাসিনা বেগমসহ অন্যান্য আত্বীয়-স্বজনরা বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা চালাচ্ছে এবং ভিকটিম ও তার মাকে থানায় মামলা না দিতে চাপ প্রয়োগ করছে।

এদিকে ধর্ষকের পিতা,মা ও ফুফুর এ ঘটনার স্বীকারোক্তিমূলক একাধিক অডিও ক্লিপ প্রতিবেদকের হাতে রয়েছে।

এ ঘটনায় ধর্ষকের মা কাজল বেগমের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি। প্রতিবারই একটি মেয়ে কল রিসিভ করে তার মা বাড়িতে নেই বলে জানায়।

এ ঘটনায় মুঠোফোনে সাংবাদিক পরিচয়ে ‘থানায় কোন মামলা হয়েছে কিনা’ জানতে চাইলে নাঙ্গলকোট থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, কিসের তথ্য, কি অভিযোগ, কিসের মামলা? তথ্য লাগলে আপনি থানায় আসেন, তথ্য দিবো।

তবে, রবিবার সন্ধ্যায় ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী এ বিষয়ে ঢাকা সাংবাদিক ইউনিয়ের প্রচার সম্পাদক খন্দকার আলমগীর হোসাইনকে জানিয়েছেন, ধর্ষিত শিশুর পরিবার থানায় এসেছেন। কিছু প্রক্রিয়া আছে তাই তাদের সোমবার (আজ) আসতে বলেছি। প্রক্রিয়া শেষে মামলা হবে এবং ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net