ঢাকা   ০৭:৪৮:৩৭ পিএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক

ভেন্টিলেশন( ২) একজন করোনা আক্রান্ত রোগীর আত্মকথন)

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৪৬৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নীলিমা শামীম : একটি ফোনকল তোমরা এসো,
তারপর নিজেকে ঘরবন্দী করে নেয়া,, বাড়ি ভর্তি লোকজন আর কেহ নয় সকলেই বটবৃক্ষটির সন্তান ও দুই স্ত্রী। জেনে রাখা ভালো তোমাদের জন্য আমি কোভিট নাইন্টিনে আক্রান্ত। অতএব আমার জন্য দোয়া করিও বেচে থাকলে একদিন একসাথে খাবার খাবো।

ছোট ও সৌখিনতায় যাহাকে অতি আদরের স্থানে রেখেছে তিনি যা করলেন ——-
নিজের ছেলেকে সঙে নিয়ে বললো আমরা বাচলেই হলো উনার বয়স ও সময় শেষ। আমরা মরতে চাইনা।
করোনা ছোয়াছে ভাইরাস আব্বু।।
নিজের ৮ বছরের ছেলেটিকে আগলে দ্রুত ঘর ত্যাগ করলেন,, আমি নীরব নিস্তব্ধ অশ্রুসিক্ত।
ধীরে ধীরে সকলেই প্রস্থান করলেন কেউ কোনো কথা বললেন না পুরো ঘর ফাকা,, পরে রইলাম আমি একা।

কোনো রকমে নিজেই গাড়ি চালিয়ে হাসপাতালের সম্মুখে যেতে জ্ঞান হাড়িয়ে ফেলেছি এরপর জ্ঞান ফিরে দেখি হাত -পা,মুখ সব বাধা আমি আই সি ইউ বেডে।
অক্সিজেন কৃত্রিম, খাওয়া- দাওয়া, পায়খানা প্রস্রাব সব শরীরের সাথে ফিট করানো নিঃসঙ্গ এক বেডে সেটে শরীর। চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রুবর্ষণ হচ্ছে।
একজন সেবিকা এলো হালকা বয়সের সে কিছুটা শান্তনা দিলো।
আমি ইশারায় বুঝাতে চাইলাম সে বুঝলো না।
শ্বাসরুদ্ধকর অবস্থা লিখে কিংবা বলে সে শেষ হবেনা।
যখন কিছুটা স্বাভাবিক ও স্বস্তি অনুভব করছিলাম
তখন জানলাম আজ বিশদিন আমি একা ক্লিনিকে। কেউ একবার দেখতেও আসেনি। আমার গাড়িটা হাসপাতালের পার্কিং এই ওনারা হেফাজত করে রেখেছেন।
সেবিকার মোবাইলে ভিডিও ধারনে দেখলাম এক করুন কাহিনী ঘটে গেছে আমার জীবন মরনের সন্দিক্ষনে ।
সুনসান নীরবতা চারিদিক হৃদয়বিদারক আর্তনাদ।
স্ত্রীদের কাছে ক্ষমা প্রার্থনা চাওয়া, সন্তানদের কাছে একটু সঙ্গ। যাহাদের জন্য নিজেকে সবসময় ব্যাস্ত রেখেছিলাম, যাদের সুখের জন্য এতো আরাম আয়েসের অট্টালিকা। যাদের কাছে নিজেকে সবসময় মনে করেছি খুবই মুল্যবান একজন,,আজ তারায়–?.
আর নয় এই ভুল দুনিয়াতে কেউ কারো নয়
এটাই বুঝিয়ে দিল আজ তেইশদিন?
গতকাল বাসায় ফিরেছি ইনশাল্লাহ এখন ভালো
আছি।
কিন্তু বুকে জমা বরফের জমাট বেঁধে পাহাড় এইজীবনেও গলবেনা আগুনের লেলিহান শিখায়।
একটিবারের জন্যও দুইজন নিজের স্ত্রী, ছয়জন
ছেলে, চারজন পুত্রবধূ,কেহ খবর নিতে যায়নি বেচে আছি কিনা মরে গেছি। ভেন্টিলেশনের সেবিকাই
মরন ভাইরাসের ভয় না করে নিজের অক্লান্ত পরিশ্রম
ও নির্ভয়ে আমাকে সুস্থ করে তুলেছেন। আল্লাহ এই
ত্যাগী মানুষ গুলোকে সুস্থতা দান করুক আমিন।।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি