1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরার শ্রীপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ের সরকারি স্কুলে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ, ক্ষুব্ধ অভিভাবকরা মাগুরায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল ভাঙ্গুড়ায় আশ্রয়ণ প্রকল্পের ৩৫টি ঘর বিক্রির অভিযোগ পরিত্যক্ত ঘরে জুয়া-মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করতে আনোয়ার ইব্রাহিমের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর শিশুর চিকিৎসায় ঘাটতি ছিল না, দাবি সাজিনাজ হাসপাতাল কর্তৃপক্ষের নবীনগরে কৃষি উন্নয়নে দিনব্যাপী ‘পার্টনার কংগ্রেস’ অনুষ্ঠিত হাটহাজারী বালিকা স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ২ মাসের সেরা পারফরমেন্স ঈদগাঁও থানার ওসি সিফাত পুরস্কৃত

মাগুরার শ্রীপুরে আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যুবকের মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ২৮৯ বার

মো. সাইফুল্লাহ : মাগুরা শ্রীপুরের খামারপাড়া গোরস্থান মোড় এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে ইসমাইল মোল্যা (২৫) নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।

পুলিশ,ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে খামারপাড়া গোরস্থান মোড় এলাকার বাসিন্দা পল্লী চিকিৎসক মোহন মোল্যার বাড়ির আম গাছ থেকে আম পাড়তে গিয়ে বারইপাড়া গ্রামের মৃত রোস্তম মোল্যার ছেলে ইসমাইল মোল্যা (২৫) এর হাতে থাকা আম পাড়া কাঁচা কঞ্চির লগি অসাবধানবসতঃ পার্শ্ববর্তী উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুতে তারে জড়িয়ে গাছে ঝুলে থাকে । সংবাদ পেয়ে শ্রীপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌছে শ্রীপুুুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসারআক্কাস আলীর নেতৃত্বে তার কর্মীরা গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মৃত যুবকের লাশ উদ্ধার করে মাগুরা মর্গে প্রেরণ করেন। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শ্রীপুরে থানার অফিসার ইনচার্জ আলী আহমেদ মাসুদ জানান,সংবাদ পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা লাশটিকে গাছ থেকে নামিয়ে মৃত্যুর কারণ সনাক্তের জন্য মাগুরা মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net