1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
=মাগো তোমার অঙ্গে এতো রূপ= - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর ইসলামপুরে রিজার্ভ পাহাড় কাটা ঘটনা সত্য নই ঈদগাঁওয়ে  চিংড়ি ঘের  মালিক খুনের ঘটনায় মামলা- ঘাতকদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি শিক্ষাখাতে শুধু জাম্প না, বড় বড় জাম্প লাগবে: শিক্ষামন্ত্রী সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ঈদগাঁওয়ে গরিব দুঃখী অসহায়দের মাঝে বিএনপি নেতার  ইফতার সামগ্রী বিতরণ কিশোরগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থা’র ৪৫তম প্রতিষ্ঠা দিবস উদযাপন  তারেক রহমান সংসদীয় দলের নেতা নির্বাচিত  শপথ নিয়েছেন জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

=মাগো তোমার অঙ্গে এতো রূপ=

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুন, ২০২০
  • ৩৩৩ বার

=মাগো তোমার অঙ্গে এতো রূপ=
কবি মাদল বড়ুয়া।

ওমা-যতই দেখি তোমায় আমি অবাক হয়ে যাই,
রূপের স্রোতে দিক হারিয়ে তোমার পানে চাই।
,
বারে বারে আস তুমি নতুন রূপ ধরে,
কেন তুমি নতুন ভাবে আস এমন করে?
ছয় ঋতুতে ছয় ভাবে তোমার রূপ দেখে,
হৃদয় বনের উতল হাওয়া বহে একে বেকে।

গ্রীষ্ম কালে আস তুমি উষ্ণ হাওয়া নিয়ে,
দস্যু ছেলে ঘুরে বেড়ায় আম্রবনে গিয়ে।
আম কাঠাল জামের রসে ভরে উঠে মুখ,
রবির কিরন পরে তোমার ফেটে যায় বুক।

বাদল ধারা নিয়ে আস বর্ষা কালে তুমি,
গরম হাওয়া ঠান্ডা হয়ে জলে ভরে ভূমি।
রিম ঝিম বৃষ্টি ধারা আকাশ থেকে ঝরে,
চারিদিকে অথৈ পানির ঢেউ এ খেলা করে।

শরৎকালে আস তুমি রূপের রানী হয়ে,
সাদা পোশাক পড়ে তখন যাও হারিয়ে।
সাদা মেঘের ভেলায় চরে দূরে চলে যাও,
কাশ ফুল আর শিউলি ফুলের সুগন্ধে ভাসাও।

হেমন্তে যে তোমার রূপ আরেক রকম হয়,
ধানের ক্ষেতে ঢেউ খেলে যায় মন করে জয়।
চাষি ভাই এর মনে তখন আনন্দে উঠে ঢেউ,
শীতের আমেজ নিয়ে আস বুঝতে পারে না কেউ।

শীতকালে দেখি তোমায় শীতে ঝরো সড়ো,
গ্রামের মানুষ শীতে কাঁপে হয় মরো- মরো।
খেজুর রসের ভাপা পিঠায় মন ভরে যায়,
রবি শস্য মাঠ ভরে যায় ;খুশি মনে খায়।

বসন্ত কালে পড় তুমি বাসন্তী রং এর শাড়ি,
রূপের ঝিলিক দেখে মোরা থাকতে নাহি পারি।
কোকিল ডাকে গাছে গাছে কুসুম ফুটে বনে,
বসন্তের রূপ দেখে দেখে হারিয়ে যাই মনে।

ওমা তোমার মধুর রূপের মুরতি খানি
বারে বারে দেখতে আমায় দেয় যে হাতছানি,
ওমা এতো রূপের সুধা আমি কোথা গেলে পাই,
ওমা তোমার প্রাণের মাঝে আমায় একটু দিও ঠাঁই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net