ঢাকা   ০৫:৫৮:০৩ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

রাস্তায় প্রচুর মানুষ; চলাচলে নেই কোন সংক্রমণের ভয়; অন্যদিকে করোনা সন্দেহে লাশ দাফনে অনিহা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ২৯৩ বার
  • ৭ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সীতাকুণ্ড চট্টগ্রাম প্রতিনিধি:
সীতাকুণ্ডে শ্বাসকষ্ট ও জ্বর নিয়ে মৃত্যুবরণ করেন এক মুক্তিযোদ্ধা।

সকাল ১০টার দিকে শুরু হলো শ্বাসকষ্ট। ১১টায় আসলো এম্বুলেন্স। সিএনজি চালকরা জানালো অস্বীকৃতি। অথচ এম্বুলেন্স পর্যন্ত পৌঁছে দিতে পথ ছিল মাত্র ২ মিনিটের। এগিয়ে আসতে অনীহা আত্মীয় স্বজনের। কষ্ট করে হেঁটেই এম্বুলেন্স পর্যন্ত যেতে হলো তাঁকে। একরাশ কষ্ট নিয়ে ভর্তি হলো হাসপাতালে। দুপুর আড়াইটার দিকে শ্বাসকষ্ট নিয়ে চলে যেতে হল পরপারে।

বলছিলাম মুক্তিযোদ্ধা জালাল আহমেদের (৮০) কথা। গত কয়েকদিন ধরে জ্বর-শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন উপজেলার সৈয়দপুর ইউনিয়নের উত্তর বগাচতর এলাকার এ বাসিন্দা। গতকাল রবিবার (৭ জুন) বেলা ১১টার দিকে শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি মারা যান।

মৃত্যুর পরও কি নির্মমতার শেষ হয়েছে? না! মুক্তিযোদ্ধা যিনি দেশের জন্য জীবনবাজি রেখে দেশ স্বাধীন করলেন, অথচ উনাকে গোসল দেয়ার মত কাউকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। করোনার ভয়ে এগিয়ে আসতে অনীহা আত্মীয় স্বজনের।
তবে এ নির্মমতার মধ্যেও বেঁচে ছিল কিছু মানবিকতা। করোনার ভয়ে এলাকাবাসী যেখানে তটস্থ সেখানে এ মুক্তিযোদ্ধার লাশ দাফন করে সীতাকুণ্ড উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা ৷ উত্তর বগাচতর গ্রামে রবিবার দিবাগত রাত ২টায় এই লাশ দাফন করা হয়।

জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে তার লাশ নিজ বাড়িতে নিয়ে আসলে ভয়ে এলাকার অনেকে লাশের কাছে আসতে অস্বীকৃতি জানান। লাশ দাফন ও কবর খোড়ার জন্য এগিয়ে আসেনি কেউ। পরে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খান ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা মৃত ব্যক্তির সন্তানকে নিয়ে দাফনের সার্বিক কার্যক্রম সম্পন্ন করেন ৷

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক শায়েস্তা খান বলেন, ‘করোনা সন্দেহে লাশ দাফনে কেউ এগিয়ে আসেননি। পরে সাহসিকতার সঙ্গে ও উপজেলা নির্বাহী অফিসার নির্দেশনায় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা ও মৃত ব্যক্তির সন্তানকে নিয়ে আমরা গোসল ও দাফন সম্পন্ন করি।’

তিনি জানান,‘মৃত্যুর সংবাদ পেলাম বেলা আড়াইটায় ,দৌঁড়ে বাড়িতে গেলাম,

উল্লেখ্য উনার একমাত্র সন্তান পুলিশে কর্মরত তাছাড়া করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হওয়ার পরও ২১ দিনের আইসোলেশানে ছিলেন।চারপাশে কেউ নেই। দিনের আলোয় ও মনে হলো অন্ধকারে ভুতুরে পরিবেশ!

কবর খোঁড়ার জন্য কাউকে পাচ্ছিলাম না,ছাত্রলীগের ছোট দুই একজন ভাই কে পাঠিয়ে সাহস দিয়ে উনাদের নিয়ে আসলাম, উনারা যখন কবর খোঁড়ার জন্য রেডি একটা কোদাল কেউ দিচ্ছিলো না,সেইটা ও ব্যবস্থা করলাম।

মাগরিবের সময় লাশ বাড়িতে আনা হলো,মৃত ব্যাক্তি কে গোসল করানোর জন্য। একজন কে প্রস্তুত রেখেছিলাম,যিনি সবসময় মৃত ব্যাক্তিকে গোসল করান। উনার জন্য অপেক্ষা করি কিন্তু উনি আসেন না,পরে শুনলাম উনাকে আসতে দেওয়া হয় নাই।

বীর মুক্তিযুদ্ধা যিনি দেশের জন্য জীবনবাজি রেখে দেশ স্বাধীন করলেন,অথচ উনাকে গোসল দেওয়ার মত কাউকে খুঁজে পাচ্ছিলাম না। শেষমেশ উনার একমাত্র ছেলে,আমি এবং সৈয়দপুর ছাত্রলীগের সভাপতি মেজবা উদ্দিন রানা ৩ জনে মিলে জীবনে প্রথম একজন মৃত ব্যাক্তি কে গোসল করালাম।

তিনি আরো জানান,সকালে সীতাকুণ্ড বাজারে দেখলাম হাজার হাজার মানুষ,নেই কোন সামাজিক দুরুত্ব, সেইটা চিন্তায় আসলে মেজাজটা আর ঠিক থাকে! এই আমাদের করোনার ভয়?

প্রশ্ন রাখেন, মানুষের করোনাকে কোন ভয় নেই, কোন নিয়ম কেউ মানবেনা, উল্টো করোনার উপসর্গ নিয়ে কেউ মারা গেলে তার প্রতি এত অবহেলা?

লাশ দাফনের সার্বিক সহযোগিতায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার মিল্টন রায় ও স্বাস্থ্য কর্মকর্তা ডা: নুর উদ্দীন রাসেদ এর প্রতি,উনারা সার্বক্ষণিক বিষয়টা তদারকি এবং পিপিই দিয়ে সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি