ঢাকা   ০৪:২২:০০ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

শরণখোলায় অর্থাভাবে উচ্চ শিক্ষা অনিশ্চিত জিপিএ-৫ পাওয়া শুভর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৪১৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নইন আবু নাঈমঃ
বাগেরহাটের শরণখোলায় মেধাবী ছাত্র শুভ মিস্ত্রি ২০২০ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে পাশ করলেও অর্থাভাবে উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে।
উপজেলার পূর্ব আমড়াগাছিয়া গ্রামের হতদরিদ্র বিরাংশু মিস্ত্রীর পুত্র শুভ মিস্ত্রী ২০২০ সালে অনুষ্ঠিতব্য এস.এস.সি পরীক্ষায় আমড়াগাছিয়া বহুমূখী উচ্চ বিদ্যালয় থেকে অংশগ্রহণ করে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ নিয়ে পাশ করেছে কিন্তু ভবিষ্যতে ডাক্তার হতে চাওয়া শুভর অর্থাভাবে উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে।
শুভর পিতা বিরাংশু মিস্ত্রী জানান, দিন মজুরী ও মানুষের বাড়িতে কাজ করে উপার্জিত অর্থে অর্ধাহারে অনাহারে তাদের সংসার চলে। ছেলেটা ক্লাস ফাইভে ট্যালেন্টফুলে বৃত্তি পেয়েছিল আবার এখন এসএসসিতে ভাল ফলাফল নিয়ে পাশ করলেও উচ্চ শিক্ষার জন্য কলেজে ভর্তি ও লেখাপড়ার খরচ জোগানোর সামর্থ তার পরিবারের নেই। ছেলের চিন্তায় রাতে ঘুম আসেনা বলে জানান। শুভর পিতা দেশের বিত্তবান দানশীল ব্যক্তিবর্গ ও সরকারের কাছে সহায়তার আবেদন জানান।
(শুভ’র পিতা বিরাংশু মিস্ত্রীর মোবাইল নং ০১৪০৫৩৫৩৩০৬ ।)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি