1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সদরেই ১৪৪ জন, নওগাঁয় করোনায় আক্রান্ত ৩২৫ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
উন্নয়ন ও উদ্ভাবনের অন্যতম চালিকাশক্তি হয়ে উঠছে এআই : চবি উপাচার্য কোম্পানীগঞ্জে সম্মিলিত পেশাজীবী পরিষদের বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত  আঞ্চলিক গণমাধ্যমের বৈষম্য দূর করার আহ্বান – দৈনিক ‘আমাদের চট্টগ্রাম’র প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ রাজশাহীতে গভীর রাতে মাদক কারবারি ও সাংবাদিকের বৈঠক, ভিডিও ভাইরাল মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

সদরেই ১৪৪ জন, নওগাঁয় করোনায় আক্রান্ত ৩২৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২০
  • ৩৩৩ বার

নওগাঁ প্রতিনিধি:
নওগাঁয় নতুন করে আরও ৮৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রানীনগর উপজেলায় ২জনের শরীরে ২য় বারের করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।

বৃহস্পতিবার(২৫ জুন) রাত সাড়ে ১০টায় নওগাঁর সিভিল সার্জন আকন্দ মো. আখতারুজ্জামান আলাল এ তথ্য নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্ত ৮৭ জন নিয়ে নওগাঁ জেলায় কোভিড-১৯- এ আক্রান্ত রোগীর সংখ্যা এখন তিনশো ছাড়লো । নতুন ৮৭ জনসহ নওগাঁয় মোট ৩২৫ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ল। শুধু নওগাঁ সদর উপজেলাতেই ১৪৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে পরীক্ষা হওয়া ২৮৯ জনের নমুনার ফলাফল ই-মেইলে আসে। এর মধ্যে ৮৭ জনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে।

নতুন আক্রান্ত ৮৭ জনসহ মোট ৩২৫ জনের মধ্যে সদর উপজেলায় ১৪৪জন, রাণীনগরে আগের ২জনসহ ২৯ জন, মান্দায় ১৭জন, মহাদেবপুরে ২৭, বদলগাছিতে ২৫, ধামুইরহাটে ৮, সাপাহারে ২২, পোরশায় ৯, নিয়ামতপুরে ১২, পত্নীতলায় ১৯ এবং আত্রাইয়ে ১১ জন।

জেলায় এপর্যন্ত সুস্থ হয়েছেন ২০৫ জন এবং মৃত্যু বরণ করেছেন ৪ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net