1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাতকানিয়ায় বিএনপি নেতা শামসুল আলমের মৃত্যুতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন মহলের শোক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা

সাতকানিয়ায় বিএনপি নেতা শামসুল আলমের মৃত্যুতে সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন মহলের শোক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ২৯২ বার

মো. আবদুস সবুর, চট্টগ্রাম:
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা বিএনপি’র সাবেক সিনিয়র সহ-সভাপতি ও তামাকুন্ডী লেইন বনিক সমিতির সভাপতি শামসুল আলম গতকাল মঙ্গলবার সকাল ৬ টায় ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

শামসুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক ও চট্টগ্রাম মহানগর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, যুগ্ন-আহবায়ক আলী আব্বাস, সদস্য সচিব মোস্তাক আহমেদ খান।

নেতৃবৃন্দ শোকবার্তায় বলেন, শামসুল আলম সাতকানিয়া উপজেলা বিএনপিকে শক্তিশালী করতে বলিষ্ঠ ভূমিকা পালন করে ছিলেন। আজ তাঁর মৃত্যুতে দলের অপূরণীয় ক্ষতি হল। তামাকুন্ডি লেইন বণিক সমিতির সভাপতি হিসেবেও তার ভূমিকা ছিলো প্রশংসনীয়। নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে পরিবার পরিজনের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দ মহান আল্লাহর দরবারে ফরিয়াদ করেন আল্লাহ মরহুমকে যেন জান্নাতুল ফৈরদৌস দান করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net