1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাদা বক # অর্ক রায় সেতু - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য সৌদি আরবে প্রবাসীর কষ্টার্জিত অর্থ চুরিঃ দেশে ফিরে আত্মগোপনে বেলাল! পুকুর ভরাটের দায়ে হাটহাজারী উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট : অর্থদণ্ড দোহাজারীতে ব্রিটিশ আমলে নির্মিত সড়ক বেদখল হতে হতে আইলে রুপান্তরিত, পুনরুদ্ধার করলেন এসিল্যান্ড ঝন্টু বিকাশ চাকমা ক্ষমতার অপব্যবহারের অভিযোগে আলোচনায় মামুন মাহমুদ গণতন্ত্র রক্ষায় সচিবালয়ে দায়িত্বশীল সাংবাদিকতা জরুরি: জেবস

সাদা বক # অর্ক রায় সেতু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২০
  • ৩৫৩ বার


প্রকৃতির গায়ে নিখুঁত কিছু দৃশ্য বুঝতে পারা যায় বিশেষ করে নিঃশব্দে মেলে ধরা little Egret বা সাদা বকেদের আকাশের বুকে পুরোপুরি ঘুরে চলার দৃশ্য দেখে। বাংলাদেশের সুন্দরবন থেকে গ্রামীণ মেঠোপথের ভেতরে জুড়ে থাকা হাওর বিলে লুপ্ত প্রায় এই প্রাণিটির সন্ধান পাওয়া যায়। তবে এশিয়ার মধ্যে ভারত বাংলাদেশ সহ ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া সাদা বকেদের আবাসস্থান। বাংলাদেশের সুন্দরবনে সাদা বকের চমৎকার কিছু দৃশ্য দেখা যায়। আর সেখানে ঘুরতে আসা পর্যটকেদের বিমোহিত করাটা সাদা বকেদের রীতিমতো স্বাভাবিক ঘটনা। এদের শরীর ধবধবে সাদা পালকে আবৃত, আছে লম্বা দুটো পা, বৃহৎ গলা ও তীক্ষ্ণ ঠোঁট। কিন্তু এদের পায়ে কোনো রকম লোম দেখা যায়না। পা দুটো কালো। তবে শরীরে কখনো রঙিন পালক ফুটতে দেখা যায়। এরা আকারে ৪০-৪৫ সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। বছরের ডিসেম্বর আর এপ্রিলমাসে সাদা বকেদের প্রজনন সময়। তার আগে থেকে স্ত্রী – পুরুষ বক একসাথে বাসা তৈরী করার কাজে নেমে যায়। বিশেষ করে ছোট খাটো শুকনো ডালপালা এরা বাসা তৈরী করার কাজে ব্যবহার করে থাকে। কিন্তু অরণ্যের সব চেয়ে বড় গাছটি এরা বাসা তৈরী জন্যে বেছে নেই। বাসা পূর্ণাঙ্গ তৈরী হওয়ার পর স্ত্রী সাদা বক একজোড়া ডিম দেয় তা থেকে বাচ্ছা ফুটতে প্রায় ২১-২৫ দিন অবধি সময় লাগে। বাচ্চা পরিচর্যার কাজে স্ত্রী এবং পুরুষ বক দুজনই সমান ভূমিকা রাখে। বাচ্চা গুলো মূলত কীটপতঙ্গ ছোট খাটো মাছ ব্যাঙ এসব খেয়ে বড় হয়। কারণ সাদা বকেদের প্রাধান খাবার পোকামাকড়, কীটপতঙ্গ, ছোটমাছ। এরা মূলত মাংসাশী প্রাণি। একটা প্রাপ্ত বয়স্ক সাদা বক দৈনিক ৫০০ গ্রাম খাবার খেয়ে থাকে। এরা প্রায় ২২ বছর পর্যন্ত বাঁচে। এদের বৈজ্ঞানিক নাম : Egretta garzetta।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net