ঢাকা   ০৩:৪৬:২৩ এএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা  টুঙ্গিপাড়ায় হামলার ঘটনায় ৫০০৮ জনের বিরুদ্ধে বিজিবির মামলা শিশু-কিশোরদের পারস্পরিক সম্পর্ক ও সহযোগিতার বার্তা প্রধানমন্ত্রীর মাগুরায় শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বোচ্চ ইউজার ফি জমা নোয়াখালী জাতীয় যুবশক্তির জেলা কমিটি অনুমোদন :আহ্বায়ক খালেদ,সদস্য সচিব ইয়াছিন জুমার দিনে মুমিনের বিশেষ ৪ আমল ঢাকাসহ বিভিন্ন জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন আ’লীগের সন্ত্রাস ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে সোনারগাঁয়ে জামায়াতের বিক্ষোভ

হালদায় অভিযানে চালিয়ে ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ইঞ্জিন ধ্বংস করে প্রশাসন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪৬২ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন,রাউজান প্রতিনিধিঃ
দক্ষিণ এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর মা মাছ, ডলফিন ও জৈব-বৈচিত্র রক্ষায় অভিযান চালিয়ে ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ইঞ্জিন ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। ২৪ জুন বুধবার দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সত্তার ঘাট থেকে কর্ণফুলীর মোহনা এলাকা পর্যন্ত RAB-7 হাটহাজারী ক্যাম্পের সহযোগীতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জোনায়েদ কবির সোহাগ। তিনি জানান, হালদায় নিয়মিত অভিযানের অংশ হিসাবে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত ৪টি ইঞ্জিন চালিত নৌকা ও ইঞ্জিন ধ্বংস করা হয়েছে। এরমধ্যে ৩টি নৌকার ইঞ্জিন নৌকার মালিকেরা স্বেচ্ছায় খুলে নেয় এবং প্রতিশ্রুতি দেয় যে, হালদায় আর ইঞ্জিন চালিত নৌকা চালাবেন না৷ হালদায় নিয়মিত এই অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি