1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলীকদমে একযোগে ৩০ টি স্কুলে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি পালন - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

আলীকদমে একযোগে ৩০ টি স্কুলে বৃক্ষ বিতরণ ও রোপণ কর্মসূচি পালন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০
  • ২৮৬ বার

সুহৃদয় তঞ্চঙ্গ্যা,
আলীকদম প্রতিনিধি:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ উপলক্ষে বৃক্ষরোপন অভিযানের মধ্যে দিয়ে সারা দেশে ১ কোটি চারা বিতরণ ও রোপনের কর্মসূর্চীর অংশ হিসেবে, বান্দরবানের আলীকদম উপজেলায় ২০ হাজার ৩ শত ২৫ টি চারা বিতরণ ও রোপণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে এগারটা দিকে আলীকদম উপজেলার পরিষদের চেয়ারম্যান, মোহাম্মদ আবুল কালাম ও আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সায়েদ ইকবাল, আলীকদম বাসটার্মিনাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকদের হাতে চারা তুলে দেওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম উদ্বোধন করেন।

এই সময় আরো উপস্থিত ছিলেন, আলীকদম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কফিল উদ্দিন বিএসসি, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, তৈন রেঞ্জের সাবেক কর্মকর্তা শামশুল হুদা ও তৈন রেঞ্জের বর্তমান কর্মকর্তা জহির উদ্দিন মিনার চৌধুরী, প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইস্কান্দার নূরীসহ বিভিন্ন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তৈন রেঞ্জের কর্মকর্তা জহির উদ্দিন মিনার চৌধুরী জানান, উপজেলা প্রশাসনের মাধ্যমে চারা বিতরণ ও রোপণ কার্যক্রম পরিচালিত হয়েছে এবং তৈন রেঞ্জ চারা উৎপাদন ও সংরক্ষণ করেছে।একসাথে আলীকদম উপজেলায় ২০ হাজার ৩ শত ৩৫ টি চারা ৩০টি স্কুলের ছাত্র ও অভিভাবকদের মাঝে বিতরণ করা হয়েছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net