1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজ হান্নানের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ

আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজ হান্নানের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জুলাই, ২০২০
  • ৩১৩ বার

মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু,স্টাফ রিপোর্টারঃ
আশুলিয়ার ধামসোনা মাইঝাল গ্রামের শীর্ষ চাঁদাবাজ ও প্রতারক চক্রের হোতা হান্নান মিয়া আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের নাম ভাঙ্গিয়ে এলাকায় বিভিন্ন স্থানে চাঁদাবাজী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার সীমাহীন চাঁদাবাজী ও প্রতারনা বন্ধের দাবীতে ০৩ জুলাই আশুলিয়া রিপোর্টার্স ক্লাব প্রাঙ্গনে একটি মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে বক্তারা এই প্রতারক চক্রের হোতা শীর্ষ চাঁবাজ হান্নানের বিরুদ্ধে যে সকল অভিযোগ থানায় দেওয়া হয়েছে সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানায়।ইতিমধ্যে সে শ্রীপুর রাস্তার পাশে একটি টং দোকানে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের সাইনবোর্ড ব্যবহার করছে। যার কোন বৈধতা নেই কোন কমিটি কোন সংবাদ কর্মি ঐ খানে যায় না।গত ৭ মার্চ ইপিজেড গেইট সংলগ্ন আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। ৭২ জন সদস্য সেখানে ১৭ নির্বাহী সদস্য একটি নির্বাচিত কমিটি রিপোর্টার্স ক্লাব পরিচালনা করেন।সেই কমিটিকে অস্বীকার করে সে নিজেকে আশুলিয়া রিপোর্টার্স ক্লাবের মালিক দাবী করেন। সে দাবী নিয়ে শুধু সাইনবোর্ড ব্যবহার করে করোনার মহামারির মধ্যেও চিঠি ছাপিয়ে চাঁদাবাজী করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তার এসকল অপকর্ম বন্ধ করে তাকে দ্রুত গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবী জানাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net