1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ইয়াবা পাচার ও ব্যবসা বন্ধ হচ্ছে না রোহিঙ্গাদের কারণেই ঃ র‍্যাব কমান্ডার - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

ইয়াবা পাচার ও ব্যবসা বন্ধ হচ্ছে না রোহিঙ্গাদের কারণেই ঃ র‍্যাব কমান্ডার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩২৫ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
নতুন করে আসা বিপুল সংখ্যক রোহিঙ্গাদের কারণে ইয়াবা ব্যবসা ও পাচার বন্ধ করা যাচ্ছে না।

এছাড়া রোহিঙ্গা ক্যাম্পভিত্তিকে বেশ কয়েকটি ইয়াবা ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন র্যাব-১৫ অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আজিম আহমেদ।

রোববার (২৬ জুলাই) সকালে র্যাব-১৫ কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে এ মন্তব্য করেন তিনি।

উইং কমান্ডার আজিম আহমেদ বলেন, গত ১৬ মাসে ইয়াবা মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সবসময় অব্যাহত ছিল।
আগামীতেও থাকবে। তবে দুঃখজনক হলেও সত্য, ইয়াবা ব্যবসা যে পরিমাণ কমার কথা কমেনি। বরং পাইকারি এবং খুচরা পর্যায়ে আরও বেড়েছে। এতে আমাদের প্রজন্ম ক্ষতিগ্রস্থ হচ্ছে। তাই আগামী প্রজন্মের স্বার্থে আমাদের সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে কাজ করতে হবে।

তিনি বলেন, মাদক ব্যবসা বাড়ার পেছনে রোহিঙ্গাদের বড় ভুমিকা আছে। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে ইয়াবার চাহিদা বেড়ে যাওয়ার কারণে ইয়াবা পাচার বেড়েছে এবং বেশ কিছু জনপ্রতিনিধিসহ বিভিন্ন সেক্টরের কারণেও ইয়াবা ব্যবসা কমছে না।

১৬ ডিসেম্বরের মধ্যে মাদকমুক্ত করার বিষয়ে জেলা পুলিশের ঘোষণায় ঐক্যমত পোষণ করে উইং কমান্ডার আজিম উদ্দিন বলেন, আমরা সব সময় মাদক নির্মূলে কাজ করছি। আগামীতে সবার সাথে সহযোগিতা করে কাজ করতে চাই।

এ সময় সীমান্ত দিয়ে মাদক পাচার কমে আসলেও নতুন আসা রোহিঙ্গাদের মায়ানমারের সব পথঘাট জানা থাকায় তারা মাদক পাচার করছে উল্লেখ করে সাংবাদিকরা রোহিঙ্গা ক্যাম্পে ফ্রি ওয়াইফাই ব্যবহার বন্ধ করা, মিয়ানমারের সিম ব্যবহার বন্ধ করা, মাদকের সাথে পৃষ্ঠপোষকতাকারি জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দের তালিকা প্রকাশ তৈরি করে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়াসহ মায়ানমার সীমান্তে ইয়াবা কারখানা বন্ধে আর্ন্তজাতিকভাবে কাজ করা এবং গ্রাম পর্যায়ে অভিযান জোরদার করার দাবি তুলেন।

মতবিনিময় সভায় র্যাব-১৫ এর মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার বিধান চন্দ কর্মকারসহ উর্ধ্বতন কর্মকর্তা, কক্সবাজার এবং উখিয়ার বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net