1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কক্সবাজারের ৪৮ সাংবাদিক পেল ৮ লক্ষ টাকা অনুদান - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪ এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা

কক্সবাজারের ৪৮ সাংবাদিক পেল ৮ লক্ষ টাকা অনুদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৮৮ বার

কক্সবাজার প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর একান্ত উদ্যোগে গঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে ৮ লক্ষ টাকা অনুদান পেয়েছেন কক্সবাজারের ৪৮ জন সাংবাদিক।

কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সার্বিক সহযোগিতায় করোনা পরিস্থিতিতে এই অনুদানের অর্থ বরাদ্দ করা হয়েছে।

বরাদ্দকৃত অর্থের মধ্যে অসুস্থ ৩ জন সাংবাদিক পেয়েছেন সাড়ে ৩ লক্ষ টাকা। এছাড়া বিশেষ অনুদান হিসাবে ৪৫ জন সাংবাদিক ১০ হাজার টাকা করে মোট সাড়ে ৪ লক্ষ টাকা পেয়েছেন।

কক্সবাজারের জেলা প্রশাসক মো: কামাল হোসেন এর উপস্থিতিতে অনুদানের এই চেক বিতরণ কাজ শুরু করা হয়।

দ্বিতীয় পর্যায়ে বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতে চেক বিতরণ কাজ সম্পন্ন হয়।

কোভিড-১৯ পরিস্থিতিতে অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের অনুদান প্রদানের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আবু তাহের ও সাধারণ সম্পাদক জাহেদ সরওয়ার সোহেল।

সাংবাদিক নেতৃদ্বয় বলেন- প্রধানমন্ত্রীর একান্ত উদ্যোগে গঠিত সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের কল্যাণে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দলমত বিবেচনা না করে প্রকৃত সাংবাদিকদের মধ্যে অনুদান প্রদান করা হয়েছে।
সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।

এছাড়া বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর মহাপরিচালক সহ কমিটির সকল কর্মকর্তার প্রতিও কৃতজ্ঞতা জানায় কক্সবাজার সাংবাদিক ইউনিয়ন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net