ঢাকা   ০৫:১৩:৪২ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

কক্সবাজারে খালে পাওয়া গেলো রোহিঙ্গা যুবকের লাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৬০৯ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

কক্সবাজার প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে খাল থেকে এক রোহিঙ্গা নাগরিকের লাশ উদ্ধার করেছে ক্যাম্প পুলিশ।

৩০ জুলাই (বৃহস্পতিবার) ভোরে ১নং ও ৩নং ক্যাম্পের মাঝামাঝি মধুর ছড়া খাল থেকে রহিম উল্লাহ (৪০) নামে ব্যক্তির লাশটি উদ্ধার করে।

সে কুতুপালং ৪নং ক্যাম্পের এ ব্লকের বাসিন্দা মৃত ছলিম উল্লাহ ছেলে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে কামাল হোসেন (২৫) ও আব্দুল হামিদ (১৯) নামে ২জনকে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

এরা দুজনই উখিয়ার কুতুপালং ৩নং ক্যাম্পের বাসিন্দা।

সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। আজ ভোরে রোহিঙ্গাদের খবরে খাল থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মধুর ছড়া পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক মোবারক হোসেন জানান, রোহিঙ্গাদের খবরে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

উখিয়া থানার অফিসার ইনচার্জ মর্জিনা আকতার বলেন, এক রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। জড়িত সন্দেহে ২জনকে নিয়ে আসা হলেও জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়ার কথা জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি