ঢাকা   ০৫:৫০:৩৮ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক কুমিল্লার গাংচরে বহুতল ভবনে ফাটলের পর হেলে পড়েছে, মালিকের দাবি ইঁদুরের কাণ্ড মাগুরায় নকল কীটনাশক বিক্রি, ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা মাগুরা-১ আসনের এম পি মনোয়ার খানের দিনব্যাপী নানা কর্মসূচি পালিত কুমিল্লায় শিশুদের নিয়ে ব্যতিক্রমী আয়োজন, থাকছে ফ্রি পার্ক রাইড উপভোগের সুযোগ নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত সাংবাদিকদের গালিগালাজ করার অভিযোগ পরীমনির বিরুদ্ধে, বিচারপ্রার্থীর ‘মাথা ফাটালেন’ তার নিরাপত্তারক্ষীরা মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী বয়সের ব্যবধান ৫০ বছর: শ্রীলীলার সঙ্গে জুটি বাঁধছেন রজনীকান্ত

করোনার ভুয়া টেস্ট রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৩৬৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার:
রাজধানীর রিজেন্ট হাসপাতালে করোনা চিকিৎসায় অনিয়মের বিষয়ে উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালাচ্ছে র‍্যাব। এতে আটক করা হয়েছে ৪ জনকে।

সোমবার (৬ জুলাই) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত করে ব্যাব। চ্যানেল 24’র অনুষ্ঠান ‘সার্চলাইট’ এর অনুসন্ধানের পর র‍্যাব এ অভিযান চালায়।

হাসপালের লাইসেন্সের মেয়াদ ফুরিয়েছে ৬ বছর আগে। তবু কাজ চলছিলো বহাল তবিয়তে। তার ওপর এই লাইসেন্সবিহীন হাসপাতালকেই বিশেষায়িত কভিড হাসপাতালের স্বীকৃতি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

ভুয়া টেস্ট রিপোর্ট, অতিরিক্ত বিল আদায় এমন নানা অভিযোগে রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়েছে র‍্যাব। আটক হয়েছেন চারজন।

চ্যানেল 24-এর সার্চলাইটের অনুসন্ধানের সূত্র ধরে রাজধানীর রিজেন্ট হাসপাতালে অভিযান চালাচ্ছে র‍্যাব। ভুয়া রিপোর্ট, মনগড়া বিলসহ নানা অভিযোগ আছে হাসপাতালটির বিরুদ্ধে।

সারোয়ার আলম জানান, করোনার টেস্ট না করেই রিপোর্ট দিতো রিজেন্ট হাসপাতাল। অভিযানে অসংখ্য ভুয়া রিপোর্টের কাগজ, বিলসহ নানা অনুষঙ্গ জব্দ করা হয়েছে। হাসপাতালটির নিবন্ধনের মেয়াদও ২০১৪ সালে শেষ হযেছে। তবে সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর, একে কভিড বিশেষায়িত হাসপাতাল হিসাবে অনুমোদন দিয়েছে।

চিকিৎসক ও কর্মীদের দাবি, এসবের কিছুই জানতেন না তারা। অভিযানকালে ভুক্তভোগীরা জানিয়েছেন নানা অভিযোগ। একই সময়ে হাসপাতালের মিরপুর শাখায়ও অভিযান চালায় র‍্যাব।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি