ঢাকা   ০৫:৫৪:০০ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন মাগুরার শ্রীপুরে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

করোনায় সম্মুখ যোদ্ধারা যা ভাবছেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩৯৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদারঃ

করোনাভাইরাসের (কোভিড-১৯) বিরুদ্ধে লড়ে যাচ্ছে পুরো বিশ্ব। বিশ্বের অনেক দেশের মতোই সামাজিক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে বাংলাদেশকেও। এমনই প্রেক্ষাপটে সামাজিক বাধা বা সোশ্যাল স্টিগমার শিকার হতে হয়েছে করোনা মোকাবিলায় দায়িত্ব পালন করা সম্মুখ যোদ্ধাদেরও। দায়িত্ব পালনকালে পারিপার্শ্বিক অবস্থা থেকে কী ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে, চ্যালেঞ্জ কী ছিল আর সেগুলো মোকাবিলা কীভাবে করা হয়েছে সেসব বিষয়ে মতবিনিময় করেছেন তরুণরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) ইন্সপায়ারিং বাংলাদেশের উদ্যোগে আয়োজিত ফেসবুক ও ইউটিউব লাইভে সমবেত হয়ে এই মতবিনিময়ে অংশ নেন আলোচকেরা। এতে বক্তব্য দেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিক্যাল ইউনিট-ভিএ) ডা. রিফাত আল ইমন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. ওয়াসিহ উদ্দিন আহমেদ, কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এবং সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান, পুলিশের নোয়াখালী জেলা গোয়েন্দা বিভাগে দায়িত্বরত উপ-পরিদর্শক মোহাম্মদ আশিকুর রহমান এবং সংগীত শিল্পী আমিদ হোসেন চৌধুরী। ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ আলোচনা পর্বে সঞ্চালনা করেন।

নিজেদের অভিজ্ঞতা বিনিময় করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার (মেডিক্যাল ইউনিট-ভিএ) ডা. রিফাত আল ইমন বলেন, এই করোনার সময়ে আমাদের একটি ডিজিটাল মাধ্যাম দরকার, যার মাধ্যমে আমরা সবাইকে সচেতন করতে পারি।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার (সার্জারি) ডা. ওয়াসিহ উদ্দিন আহমেদ বলেন, ঈন্সপায়ারিং বাংলাদেশ প্লাটফর্মের মাধ্যমে আমরা সবাইকেই সচেতন করতে পারব।

কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের বিজনেস স্কুলের প্রধান এবং সহযোগী অধ্যাপক এস এম আরিফুজ্জামান বলেন, একটি বাংলাদেশের সামাজিক যোজাযোগ মাধ্যম দরকার, যার মাধ্যমে আমাদের প্রগতিশীল যুব সমাজ আরও সচেতন হতে পারে।

ইন্সপায়ারিং বাংলাদেশের প্রতিষ্ঠাতা ইমরান ফাহাদ বলেন, ‘এই করোনার সময়ে সম্মুখ যোদ্ধাদের প্রতি সংবেদনশীল আচরণ এবং যুব সমাজকে সচেতন ও অনুপ্রাণীত করার জন্যই আমরা ইন্সপায়ারিং বাংলাদেশের ডিজিটাল প্লাটফর্ম লঞ্চ করতে যাচ্ছি খুবই দ্রুত।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি