ঢাকা   ১২:৩১:৫৮ পিএম, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
শিক্ষা সফরের আনন্দ রূপ নিল বিভীষিকায়, প্রাণ হারালেন শিক্ষিকাসহ দুজন- আহত ৩০ সাতকানিয়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, সেবা পেলেন ৬০০ রোগী শ্রমিক আন্দোলনে অর্থায়নের অভিযোগ ভিত্তিহীন, দাবি স্ট্যান্ডার্ড গ্রুপের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে ৫ আসামী গ্রেফতার নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের যারা গণহত্যা চালিয়েছে, এ দেশের মানুষ তাদের আর কখনো রাজনীতি করতে দেবে না : স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার শ্রীপুরে স্মারক গ্রন্থ ‘স্বপ্ন সারথি’র মোড়ক উন্মোচন এবং বৃক্ষরোপণ মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর আমীরের শপথ নিলেন অধ্যাপক সাইদ আহমাদ বাচ্চু    নোয়াখালীর কোম্পানীগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত পরীমণির সঙ্গে কি ঘটেছিল জানালেন সেই সাংবাদিক

কুমিল্লায় প্রকাশ্যে মসজিদে খুনের বিচার চায় কুমিল্লার সর্বস্তরের জনসাধারণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুলাই, ২০২০
  • ৩২৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শাহাদাত হোসেন শাহীন, কুমিল্লা সদর দক্ষিন:
কুমিল্লা সিটি করপোরেশনের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও যুবলীগ নেতা আলমগীর হোসেন ও তার পরিবারের সদস্যদের উপর হত্যার অভিযোগ উঠেছে। জানা যায় গত শুক্রবার জুমার নামাজ শেষে শত শত মুসল্লির সামনে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় তারই চাচাতো ভাই আকতার হোসেনকে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এলাকায় মানুষ কাউন্সিলর আলমগীর ও তার পরিবারের অন্যান্য সদস্যদের বিচারের দাবি জানিয়েছেন। এই হত্যার বিচার চেয়ে নিহত আকতার হোসের স্ত্রী বাদী হয়ে সদর দক্ষিণ থানায় কাউন্সিলর আলমগীর হোসেনকে প্রধান আসামী ও তার পরিবারের অন্যান্য সদস্য সহ মোট দশ জনের নামে একটি মামলা দায়ের করেন। এতে সদর দক্ষিণ থানার পুলিশ কাউন্সিলরের তিন ভাইকে গ্রেফতার করেন এবংঅন্যান্য আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রেখেছেন। হত্যাকান্ডের পর থেকেই কাউন্সিলর পলাতক রয়েছেন। এদিকে কুমিল্লার সর্বস্তরের মানুষের পক্ষ থেকে এই হত্যা কান্ডের বিচার দাবি জানিয়েছেন। তারা এ হত্যাকান্ডের সঠিক বিচার চায়। এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় কাউন্সিলর আলমগীর হোসেনের পরিবারের সাথে নিহত আকতার হোসেনের পারিবারিক দ্বন্ধ ছিল দীর্ঘ দিনের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি