1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খুটাখালীতে চারা গাছ কেটে সাবাড়, রেঞ্জার-মিঞা গোস্বা! - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২০ জুলাই ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৫ আসামী গ্রেফতার আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা দিলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ ও ধ্বংস চট্টগ্রাম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা : বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়ায় গুরুত্বারোপ আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার, কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব: এমপি জসিম উদ্দিন বিদ্যুতের খুটি থেকে কৃষিজমিতে ছিঁড়ে পড়ে তার : ফটিকছড়িতে দুই কৃষকের মৃত্যু ফেনীতে ডিবির অভিযানে ১৫ জুয়াড়ি গ্রেফতার, আদালতে সোপর্দ চাটমোহরে বিশেষ অভিযানে ছাত্রলীগ সভাপতি ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার ঈদগাঁওয়ে চিকিৎসা সংকট, কাঙ্ক্ষিত সেবা বঞ্চিত জনগন, জোড়াতালি দিয়ে চলছে উপস্বাস্থ্য কেন্দ্র

খুটাখালীতে চারা গাছ কেটে সাবাড়, রেঞ্জার-মিঞা গোস্বা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০
  • ৫৮৪ বার

সেলিম উদ্দীন,কক্সবাজারঃ
কক্সবাজার উত্তর বন বিভাগের ফুলছড়ি রেঞ্জের খুটাখালী বনবিট এলাকার মধুরশিয়া-গয়ালমারা বাগান থেকে গভীর রাতে প্রায় ২০টির অধিক গর্জন চারা গাছ কেটে বিক্রির অভিযোগ উঠেছে।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকারিয়ার নির্দেশে খুটাখালী বিট কর্মকর্তা রেজাউল করিম, মুন্সি ফয়সাল ও বাবু বড়ুয়ার যোগসাজশে এসব গাছ কেটে সাবাড় করা হয়েছে বলে একাধিক সুত্রে জানা গেছে।

দিনের পর দিন চারা গাছ কেটে ফেলায় সম্প্রতি সময়ের মধ্যে উজাড় হচ্ছে কবন।
যার ফলে সরকার হারাচ্ছে লক্ষ কোটি টাকার রাজস্ব।

স্থানীয়দের অভিযোগ,খুটাখালী বনবিটের মধুরশিয়া ও গয়ালমারা গর্জন বাগানের প্রায় ২০টি গর্জন গাছ কোরবানি ঈদের সুযোগে বিক্রি করেছেন অভিযুক্তরা।

স্থানীয় ওবাইদুল, আজিম ও সোলতানসহ আরো অনেকে জানান, সংবাদের ভিত্তিতে বিট কর্মকর্তা রেজাউল মুন্সি ফয়সাল ও বাবু বড়ুয়া কাটা গাছ গুলো জব্দ করে তালিকা না করে একইদিন রাতে খুটাখালী ,ডুলাহাজারার ২জন ব্যবসায়ীকে মোটা অংকের টাকায় বিক্রি করে দেন।

এসব অর্থের একটি অংশ তাদের কর্তা বাবু রেঞ্জ কর্মকর্তাকে না দেয়ায় তিনি তেলে বেগুনে জ্বলে উঠেন।
এমনকি বিট কর্মকর্তা রেজাউলের বিরুদ্ধে নানা ফন্দি ও ষড়যন্ত্র শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ সৈয়দ আবু জাকারিয়া দীর্ঘদিন ধরে খুটাখালী মেদাকচ্ছপিয়ায় বিটকর্মকর্তা থাকা কালীন কাঠ চোরদের সাথে গড়ে উঠেছে তার সখ্য।

বিগত দু বছর ধরে ফুলছড়ি রেঞ্জের ভারপ্রাপ্ত রেঞ্জারের দায়িত্ব পালন করতে গিয়ে তিনি হয়ে উঠেন রক্ষক নামের ভক্ষক।

তার চারপাশে রয়েছে কাঠ চোরদের আনাগোনা। গড়ে তুলেছেন কালেকশন, বাবুর্চিসহ নামে বেনামে দাগী অপরাধীদের সর্গরাজ্য।

খুটাখালী জাতীয় উদ্যান পাহারাদার ভলিন্টিয়ার নামে এসব কারবারিরা গভীর রাতে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে বিশ্বস্থ সুত্রে জানা গেছে।

বিষয়টি খতিয়ে দেখা না হলে আইনশৃংখলার পাশাপাশি সরকার কোটি টাকার রাজস্ব বঞ্চিত হবে।

স্থানীয়রা এ বাগানের একাধিক চারা গর্জন গাছ কাটার মোথা সরজমিন পরিদর্শন পুর্বক জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কক্সবাজার উত্তর বনবিভাগের ডিএফও তহিদুল আলমের হস্তক্ষেপ কামনা করেছেন।

জানতে চাইলে খুটাখালী বনবিট কর্মকর্তা রেজাউল করিম বলেন, রেঞ্জ কর্মকর্তার নানা ষড়যন্ত্রের কারনে দায়িত্ব পালন করতে পারছিনা।
একাধিকবার আমার বিরুদ্ধে ডিএফও অফিসে নালিশ করা হয়েছে। তদন্তে এসবের কোন প্রমান মিলেনি।

ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আবু জাকরিয়া বলেন, এসব আমি জানিনা, আপনার মাধ্যমে জেনেছি।
খোঁজ খবর নিয়ে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় কর্মকর্তা ডিএফও তহিদুল আলম তদন্ত পুর্বক ব্যবস্থা নেয়া হবে বলে জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net