1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোটা দেশ আজ দুর্নীতির কবলে নিপতিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

গোটা দেশ আজ দুর্নীতির কবলে নিপতিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৬৮ বার

ডা. তাহের:
নিজস্ব প্রতিবেদক : “গোটা দেশ আজ দুর্নীতির কবলে নিপতিত। করোনা ভাইরাসে আক্রান্ত গোটা জাতি যখন চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ঠিক সে মুহূর্তে স্বাস্থ্য খাতে ভয়াবহ দুর্নীতি জাতিকে হতবাক করেছে। প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। বিপুল সংখ্যক লোক ন প্রতিদিন আক্রান্ত হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমণের পর দীর্ঘ সময় অতিবাহিত হওয়া সত্ত্বেও চিকিৎসার জন্য সরকার কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। অথচ করোনা ভাইরাসকে কেন্দ্র করে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন নিয়ে কতিপয় বেসরকারি হাসপাতাল চিকিৎসার নামে যেভাবে প্রতারণা করছে তা মহামারি আক্রান্ত মানুষের সাথে উপহাস ছাড়া আর কিছু নয়।

রিজেন্ট হাসপাতাল ও জেকেজি হেলথ কেয়ারের অপকর্ম করোনা ভাইরাসের চিকিৎসা নিয়ে মানুষের মধ্যে নতুন করে এক উদ্বেগ সৃষ্টি করেছে। কোনো ল্যাবে পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই শুধুমাত্র উপসর্গ দেখে রিপোর্ট প্রদান এবং করোনা টেস্টের ভুয়া সার্টিফিকেট বিতরণ করে কতিপয় বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য সেবায় দুর্নীতির এক নতুনমাত্রা যোগ করেছে। যার ফলে সাধারণ মানুষ হাসপাতাল গুলোতে চিকিৎসা সেবা নিতেও ভয় পাচ্ছে।

আমরা মনে করি মানুষের অন্যতম মৌলিক অধিকার হলো চিকিৎসা সেবা। এটি নিশ্চিত করার লক্ষ্যে এখনই স্বাস্থ্য খাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সেইসাথে দুর্নীতির সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা উচিত। যাতে করে ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি করতে আর কেউ সাহস না পায়।

করোনা পরিস্থিতির এই ভয়াবহ দুর্যোগের সময় দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে স্বাস্থ্য খাতের দুর্নীতি বন্ধে কার্যকর ভূমিকা পালন করার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net