1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার দুই ইউনিয়নে বিট পুলিশ অফিসারের কার্যালয় উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশে একটি সেতুর দাবি বরমা ও মধ্যম চরতিবাসীর প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল কর্ণফুলীতে এমপির সড়ক প্রকল্প ঘিরে উত্তেজনা: কৃষক দল নেতাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকির অভিযোগ কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ

চকরিয়ার দুই ইউনিয়নে বিট পুলিশ অফিসারের কার্যালয় উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩৫৫ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ও সুরাজপুর-মানিকপুরে ইউনিয়নে পৃথক বিট পুলিশ অফিসারের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। বুধবার ১জুলাই সকালে চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের কক্ষে এবং বৃহস্পতিবার ২জুলাই সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সম্মেলন কক্ষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চকরিয়া থানার ওসি মো. হাবিবুর রহমান। পৃথক এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী এবং সুরাজপুর-মানিকপুরে স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম।

উদ্বোধনকালে সহকারী পুলিশ সুপার কাজী মতিউল ইসলাম বলেন, বিট পুলিশিংয়ের এই কার্যক্রম চকরিয়ার ১৮টি ও পেকুয়ার সাতটি ইউনিয়নে চলবে। মানুষকে এখন থানায় গিয়ে ভোগান্তি বা হয়রানির শিকার হতে হবে না। আমরা নিজেরাই মানুষের কাছে গিয়ে সেবা দেবো। মুজিববর্ষে এটি আমাদের অঙ্গিকার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net