1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চকরিয়ার মাওলানা আবুল কালাম মুরাদের ইন্তিকাল : বাদে আছর নামাযে জানাযা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
টেকনাফে নাফ নদীতে বোটের ইঞ্জিন বিকল : কোস্ট গার্ডের সফল উদ্ধার অভিযানে বাঁচল ৪৫ যাত্রী কেইপিজেড বিএনপি পরিবারের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল টেকনাফে অপহরণ ও সশস্ত্র সন্ত্রাসী দমনে দ্রুত পদক্ষেপের দাবিতে স্থানীয়দের বিক্ষোভ–অবরোধ দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দুদকের ব্যাখ্যা আগামী নির্বাচনে ঐতিহাসিক ভূমিকা পালনে সশস্ত্র বাহিনীর প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান এভারকেয়ার হাসপাতালের কাছে কাল এসএসএফ হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন কাজ পরিচালনা করবে পালপাড়া মহেশপুরে ‘সৈয়দ সুফিয়া কোরআন হেফজ খানা’র উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান কুমিল্লা সিটি কর্পোরেশন  নিম্নমান সহকারী থেকে জাল সনদে প্রকৌশলী দি ইউনিভার্সিটি অব কুমিল্লা থেকে অনলাইনে সনদ ক্রয়  নারায়ণগঞ্জ-০৩ আসনে ইসলামী দলগুলির যৌথসভায় পাঁচ প্রার্থীর ঐক্য ঘোষণা চৌদ্দগ্রাম থানার ওসির সাথে গণঅধিকার পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত

চকরিয়ার মাওলানা আবুল কালাম মুরাদের ইন্তিকাল : বাদে আছর নামাযে জানাযা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ২৮৬ বার

শাহজালাল শাহেদ, চকরিয়া: সবাইকে কাঁদিয়ে শোক সাগরে ভাসিয়ে না ফেরার দেশে চলে গেলেন চকরিয়াসহ কক্সবাজারের সর্বজন পরিচিত বিশিষ্ট আলেমেদ্বীন কক্সবাজার সদরের বাংলাবাজারস্থ ছুরুতিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা আবুল কালাম মুরাদ (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

গত ১জুলাই বুধবার দুপুরে হার্ট অ্যাটাক করেন। এরপর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা শেষে নিয়ে যাওয়া হয় চমেক হাসপাতালে। সর্বশেষ সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার ১০জুলাই সকাল সাড়ে ৭টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ১মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি চকরিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড চিরিঙ্গা বাঁশঘাটা সড়কস্থ মাস্টারপাড়া গ্রামের বাসিন্দা মরহুম আলহাজ্ব গোলাম আলী সওদাগরের জ্যেষ্ঠ ছেলে। পরিবার সূত্রে জানা গেছে, বিকাল ৫টায় বাদে আছর অধ্যক্ষ মাওলানা আবুল কালাম মুরাদের নামাযে জানাযা স্থানীয় নামার চিরিঙ্গা পুরাতন জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি চকরিয়া উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা আবুল কালাম মুরাদ জীবদ্দশায় শিক্ষকতা পেশার পাশাপাশি বাংলাদেশ বেতার কক্সবাজারের ধর্মীয় আলোচক ও চকরিয়া সোসাইটি শাহী জামে মসজিদের খতিব হিসেবে দায়িত্ব পালন করেন। মৃত্যুপূর্ব অসুস্থ হওয়ার আগ পর্যন্ত গণশ্যামবাজার জামে মসজিদের খতিবের দায়িত্বে ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net