ঢাকা   ০৬:১৭:৪৫ এএম, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আগুন-সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে লাকসাম বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত নকলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত, মাদক-জুয়া ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর পদক্ষেপের আলোচনা মাগুরায় প্রেসক্লাবের সাধারণ সভা ও কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেপ্তার পাওনা টাকা ফেরত চাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও হুমকি পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ

চন্দনাইশ থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৩৪৭ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এম.এম.জাকির, চন্দনাইশ প্রতিনিধি : চট্টগ্রামের চন্দনাইশ থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও চন্দনাইশ বহনকারি মোটরসাইকেল এবং নিয়মিত মামলার ৩ আসামিসহ ৬ জনকে গ্রেফতার করেছে। সোমবার (১৩ জুলাই) গভীর রাতে চন্দনাইশ থানার এস আই মাজহারুল হক সঙ্গীয় ফোঁস নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওসি কেশব চক্র বর্তী জানান, ২শ পিচ ইয়াবাসহ ২ জন, ২১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা বহনকৃত ১টি মোটর সাইকেলসহ ১জন ও নিয়মিত মামলায় ৩ জন আসামী মোট ৬ জন আসামীকে গ্রেফতার হয়। তাদের বিরুদ্ধে চন্দনাইশ থানার মামলা নং-১২, তাং-১৩/০৭/২০২০ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)মূলে এসআই(নিঃ)/আবু আফছার ভূইঁয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাত চন্দনাইশ থানাধীন হাশিমপুর ইউপিস্থ(০৯নং ওয়ার্ড) বড়পাড়া সাকিনে কক্সবাজার টু চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পার্শ্বে ইসমাইলের চায়ের দোকানের সামনে অভিযান চালিয়ে ২শ পিছ ইয়াবা ট্যাবলেট এ্যামফিটামিনযুক্ত আসামী মোঃ রুবেল(২৮), পিতা-মোঃ সৈয়দ, মোঃ ইউছুফ(৩৪), পিতা-মোঃ শাহ আলম, উভয়সাং-দক্ষিণ হাশিমপুর(বড় পাড়া), ০৯নং ওয়ার্ড, হাশিমপুর ইউপি, থানা-চন্দনাইশ।

অপর দিকে চন্দনাইশ থানার মামলা নং-১৩, তাং-১৩/০৭/২০২০ খ্রিঃ, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর টেবিল ১০(ক)/২৬(১) মূলে এসআই(নিঃ)/মোহাম্মদ মাজহারুল হক সঙ্গীয় অফিসার ফোর্সসহ রাতে চন্দনাইশ থানাধীন চন্দনাইশ পৌরসভাস্থ চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে ২১০ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা ট্যাবলেট বহন কাজে ব্যবহৃত মোটর সাইকেলসহ মোঃ ওয়াশিম(২৭), পিতা-মৃত আমির আহম্মদ পূর্ব চন্দনাইশ, চৌধুরীপাড়া, ২নং ওয়ার্ড, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়।

এদিকে পুলিশ চন্দনাইশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিয়মিত মামলার আসামী মোঃ বাবুল(৪২), পিতা-মজলিশ খান, বরমা,এলাকার রাওয়ালীবাগ, ৬নং ওয়ার্ড, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, মোঃ দিলদার হোসেন(৩৩), পিতা-মৃত আবুল হোসেন, চাগাচর, দোহাজারী, ৮নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম এবং খোরশেদ আলম(৩২), পিতা-নুরুল আলম, কোলগাও, ৩নং ওয়ার্ড, থানা-পটিয়া, চট্টগ্রাম গ্রেফতার করে তাদেরকে আদালত সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি