ঢাকা   ০৯:০২:৪৬ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

চিরনিদ্রায় শায়িত হলেন মুক্তিযোদ্ধা ফায়েজ উদ্দিন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ৩২১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সফিকুল ইসলাম রিপন, নরসিংদী : নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে জাতির শ্রেষ্ঠ সন্তান, বীর মুক্তিযোদ্ধা মো. ফায়েজ উদ্দিন এর মৃত্যুতে উপজেলা প্রশাসন, শিবপুরের পক্ষ হতে রাষ্ট্রীয় সম্মান জ্ঞাপন করা হয়।

উপজেলা প্রশাসন, শিবপুরের পক্ষ হতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জনাব মুন মুন জাহান লিজা। এসময় আরো উপস্থিত ছিলেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা আজিজুর রহমান, উপজেলার সাবেক ডেপুটি কমান্ডার মো. আব্দুল মোতালেব খান, জয়নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব নাদিম সরকার, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার ও ডেপুটি কমান্ডার সহ মরহুমের আত্মীয় স্বজন ও এলাকার অন্যান্য ব্যক্তিবর্গ।

সহকারী কমিশনার (ভূমি) এসময় মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ও মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি