1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে নিজ বাড়ি ও এলাকায় জানাজা না দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে লতিফুর রহমানের মরদেহ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
রাইজিং সান ফাউন্ডেশনের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত  বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি ঈদগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বৈশাখ উদযাপন ঈদগাহ হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত  চাঁদাবাজিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে কলাতলী ইউনিয়নে হামলা, ৩ জন হাসপাতালে ভর্তি ঈদগাঁওয়ে ‎বন্য হাতির আক্রমনে কৃষকের মৃত্যু মাগুরার শ্রীপুরে জামায়াতে ইসলামীর দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত সাতকানিয়ায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার চন্দনাইশ বৈলতলীতে বলি খেলায় চ্যাম্পিয়ন প্রাইজমানি গ্রহণ করছেন ওসমান বলি চন্দনাইশ বরকলে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় কানায় কানায় পরিপূর্ণ মাঠ

চৌদ্দগ্রামে নিজ বাড়ি ও এলাকায় জানাজা না দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছে লতিফুর রহমানের মরদেহ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ২৭৯ বার

মোঃ সাইফুল ইসলাম, কুমিল্লা:
বিশিষ্ট শিল্পপতি ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান মো. লতিফুর রহমানের মরদেহ কুমিল্লার চৌদ্দগ্রাম থেকে ঢাকায় আনা হচ্ছে। বুধবার (১ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের ফারাজ মঞ্জিল থেকে তার মরদেহ নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে পরিবার। পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাসভবন ফারাজ মঞ্জিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতিফুর রহমান।ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহে রাজিউন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। দুই বছর ধরে তিনি অসুস্থ ছিলেন। বেশির ভাগ সময় তিনি গ্রামের বাড়িতেই থাকতেন। তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। তিনি চিওড়া গ্রামের প্রয়াত খান বাহাদুর মজিবুর রহমানের ছেলে।

লতিফুর রহমানের ভাতিজা শাহিদুর রহমান জানান, গত ২০ ফেব্রুয়ারি থেকে অসুস্থ হয়ে লতিফুর রহমান গ্রামের বাড়ি ফারাজ মঞ্জিলে অবস্থান করছিলেন। মাঝে মধ্যে ঢাকা থেকে চিকিৎসক এসে তাকে দেখে যেতেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে তিনি বার্ধক্যজনিত কারণে মারা যান। মৃত্যুর সময় তার স্ত্রী শাহনাজ রহমান, ছেলে আসাদ অলিউর রহমানসহ পরিবারের সদস্যরা তার পাশে উপস্থিত ছিলেন।

তিনি আরও জানান, এখানে জানাজা হয়নি। মরহুমের মরদেহ ঢাকায় নেয়ার পর গুলশান আজাদ মসজিদে বাদ এশা জানাজা শেষে রাতেই বনানী কবরস্থানে দাফন করা হবে।

চিওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক জানান, উঁচু প্রাচীর ঘেরা ফারাজ মঞ্জিল বাড়িটি ছিল বেশ সুরক্ষিত। সেখানে বাইরের লোকজনের প্রবেশ ছিল অনেকটা নিষিদ্ধ। তাই মৃত্যুর খবর পেয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশ, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় লোকজন ও সাংবাদিকরা অনেক চেষ্টা করেও বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বাড়িতে প্রবেশ করার অনুমতি পাননি।

লতিফুর রহমান জাতীয় দৈনিক প্রথম আলো পরিচালনাকারী মিডিয়া স্টার এবং ডেইলি স্টার পরিচালনাকারী মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক। বাংলাদেশের বাজারে আন্তর্জাতিক ফাস্টফুড চেইন পিৎজা হাট ও কেন্টাকি ফ্রায়েড চিকেন (কেএফসি) প্রচলনের জন্য সমাধিক পরিচিত বিশিষ্ট এই ব্যবসায়ী।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net