1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ২ দিনে করোনায় নতুন আক্রান্ত ২৪, মোট আক্রান্ত ৩৮০ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৭ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আফজলের নেছা ও লিটনের মৃত্যু বার্ষিকীতে দোয়া মাহফিল ঈদগাঁওর পোকখালীতে ২ দিন ধরে মাদ্রাসা ছাত্রী নিখোঁজ প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা সভাপতি আরিফ, সম্পাদক বিজন ঈদগাঁওয়ে বাজুসের নির্বাচন সম্পন্ন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচনে পক্ষপাদুষ্ট নির্বাচন কমিশনার পদত্যাগের দাবি: ঐক্যবদ্ধ আইনজীবী পরিষদ  সুপ্রিম কোর্ট হেল্পলাইনে সেবা পাচ্ছেন বিচারপ্রার্থী জনগণ হাটহাজারীতে সংগঠক সালাহ উদ্দিনের ব্যবস্থাপনায় ফ্রী চিকিৎসা সেবা ক্যাম্প ঈদগাঁওয়ে বন মামলার পলাতক আসামি গ্রেফতার হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত ঈদগাঁওযে ইউনিয়নজামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে ২ দিনে করোনায় নতুন আক্রান্ত ২৪, মোট আক্রান্ত ৩৮০

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৮ জুলাই, ২০২০
  • ৩০৮ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ২ দিনে (মঙ্গলবার, বুধবার) করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে আরও ২৪ জন। এনিয়ে উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৮০ জনে। এরমধ্যে হোম কোয়ারেন্টাইন ও হোম আইসোলেশনে থেকে সুস্থ হয়েছে ১৮৭ জন। মৃত্যু হয়েছে পঞ্চাশোর্ধ্ব ৬ জনের। বুধবার (৮ জুলাই) বিকালে তথ্যটি নিশ্চিত করেছেন উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত রবিবার (৫ জুলাই) সংগ্রহকৃত নমুনার মঙ্গলবার (৭ জুলাই) রিপোর্টে ৯ জনের করোনা পজেটিভ এসেছে। আর সোমবার (৬ জুলাই) সংগ্রহকৃত নমুনার বুধবার (৮ জুলাই) রিপোর্টে ১৫ জনের করোনা পজেটিভ এসেছে। বুধবারের রিপোর্টে নতুন আক্রান্তরা হলেন: জাফর (সৈয়দপুর), আসাদুজ্জামান, ইসরাত (চিওড়া), রহিমা (গুনবতী), জোনায়েদ (নবগ্রাম), উম্মে কুলসুম (চাপাচৌঁ), তাছলিমা (চৌদ্দগ্রাম), ফারুক, মাঈনুল (প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিসার), মাছুম (নারায়নপুর), তানজিনা, রিফাত, আরহান (২ বছর) (শ্রীপুর), তাছলিমা আক্তার (তারাশাইল), অজ্ঞাত আরো একজন। এ পর্যন্ত ১৬৩৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং ১৫২৫ জনের রিপোর্ট পাওয়া গেছে। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮০ জন। তারমধ্যে সুস্থ হয়েছে ১৮৭ জন ও মারা গেছে ৬ জন। এদিকে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় উপজেলার সর্বত্র আতঙ্ক বিরাজ করছে। ‘আপনার সুস্থতা আপনার হাতে’ উল্লেখ করে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাসিবুর রহমান। এসময় তিনি সকলকে আরো সাবধানতা অবলম্বন করে চলাফেরা করার পরামর্শ দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net