1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টংগীতে পাপিয়া খ্যাত শিল্পী আক্তার; জিম্মিকারী তিনজন কে শিল্পীর বাসা থেকে উদ্ধার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

টংগীতে পাপিয়া খ্যাত শিল্পী আক্তার; জিম্মিকারী তিনজন কে শিল্পীর বাসা থেকে উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুলাই, ২০২০
  • ৩২৫ বার

এফ এ নয়ন, টংগী প্রতিনিধি:
গাজীপুর টঙ্গীর দত্তপাড়া নতুন এক পাপিয়া শিল্পী আক্তার (২৭) এর অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে গেছে।জানা যায় পাপিয়া খ্যাত শিল্পী আক্তার এর ভাই মুন্নার (২৪) নেতৃত্বে এসকল অপরাধ সংঘটিত হয়।
সূত্রে জানা গেছে টংগীতে ভাড়া বাসায় থাকতেন জালাল (২৫),খোকন(২৭)ও মোঃ রনি(৩০)
তাদের তিনজন কে মিথ্যা চুরির অপবাদ দিয়ে পাপিয়া খ্যাত মোসা শিল্পী ও তার ভাই মুন্না একটি নির্জন স্থানে আটক করে অত্যাচার নির্যাতন করে। এবং দীর্ঘ নয় দিন তাদের একটি অন্ধকার ঘরে আটকে রাখে। এছাড়া তাদের হাতে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার এসআই মোঃ শাহিন মোল্লা বলেন আমরা এই অভিযোগ পাওয়া মাত্রই বৃহস্পতিবার রাতে অভিযান পরিচালনা করে লো লো জিম্মিদের একটি অন্ধকার ঘরে থেকে উদ্ধার করি। এবং শিল্পীর ভাই মুন্না কে আটক করি।এসময় অভিযান পরিচালনা করেন এস আই মোঃ শাহিন মোল্লা ও এস আই আব্দুস সালাম।
সুত্রে আরো জানা যায় টঙ্গী পূর্ব থানার মামলা নং ১৮(৭)২০২০ ধারা- ৩৬৫/৩৮৬/৩৮৭/৩২৩/৫০৬ পেনাল কোড,টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া এলাকায় নুতন করে মাফিয়া পাপিয়া খ্যাত শিল্পি গ্রুপের অত্যাচারে অতিষ্ঠিত অত্র এলাকার নিরীহ জনগন। গত০২/৭/২০২০ তাং অভিনব কৌশলে কথিত চুরির অপবাদ সাজিয় ০৩ জনকে অপহরন করে ০৯ দিন আটক রেখে অপহৃতদের মোবাইল ও টাকা লুন্ঠন করে নেয় এবং মুক্তিপন বাবদ তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। এসময় ভুক্তভোগীরা ১০(দশহাজার) টাকা বিকাশের মাধ্যমে তাদের দিলে তাঁরা বাকি টাকার জন্য একটি অন্ধকার ঘরে আটকে রাখে। অবশেষে এস আই মোঃ শাহিন মোল্লা ও এস আই আব্দুস সালাম এর নেতৃত্বে অপহৃত ০৩ জনকে আসামী শিল্পি আক্তারের সকল বাড়িতে অভিযান চালিয়ে শিল্পী আক্তার বাড়ী থেকে ব্যাপক অভিযান পরিচালনা করিয়া অপহৃত তিনজন কে উদ্ধার করা হয়।আসামী শিল্পি আক্তারকেও গ্রেফতার অভিযান অব্যহত আছে।
এবিষয়ে টঙ্গী পূর্ব থানার ওসি মুহাম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net