1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নোয়াখালীতে ৩০ মেট্রিক টন সরকারি গম সহ আটক -১ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নীতিমালা ভঙ্গ করে দাখিল পাস ব্যক্তিকে সভাপতি করতে চান, সাংবাদিককে বিএনপি নেতার হুমকি চন্দনাইশ প্রাথমিক শিক্ষা কর্মকর্তার ভিডিও ভাইরাল চন্দনাইশ দোহাজারীতে হাজারী টাওয়ারের সামনে সওজ বিভাগের জায়গায় লিফট স্থাপন কাজ চলমান নোয়াখালীর বসুরহাট পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের ১১৮ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা  আমিলাইষে গুলিবিদ্ধের ঘটনায় জামায়াতকে জড়িয়ে ফেসবুক পোস্টের প্রতিবাদ বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)’র আহ্বায়ক কমিটি গঠন আহ্বায়ক শাহিন, সদস্য সচিব তুষার মুজিব  এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে বিধ্বস্ত করে শেষ ১৬’তে ফ্রান্স নবীনগরে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণের সমাপনী, এম এইচ শান্তির জন্মদিন উদযাপন আনোয়ারা সাবরেজিস্ট্রার অফিসে মোহরার মালেকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ  মাগুরায় জেলা পরিষদের ১০৪ কোটি টাকার বাজেট ঘোষণা 

নোয়াখালীতে ৩০ মেট্রিক টন সরকারি গম সহ আটক -১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৭১৪ বার

মাহবুবুর রহমান : নোয়াখালীতে ৩০ মেট্রিক টন সরকারি গম সহ ব্যবসায়ী সমিতির ক্রীড়া সম্পাদক মো. মাসুমকে এনএসআই এর সহযোগিতায় আটক করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

রবিবার রাত ১১.৩০ মিনিটের সময় অবৈধভাবে লক্ষীপুর হতে ক্রয়কৃত ৩০(ত্রিশ) মেঃটনঃ খাদ্য অধিদপ্তরের সীলমোহরযুক্ত গমের বস্তা সহ তার নিজ প্রতিষ্ঠানে আনলোড করার সময় তাকে আটক করা হয়।

গোয়েন্দা সংস্থা এনএস সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী দক্ষিন বাজারের ব্যবসায়ী হাজী আবদুল মালেক এর গোডাউনে ট্রাক হতে আনলোড করার বিষয়টি এনএসআইয়ের নজরে আসলে,ল উপজেলা পুলিশ ও প্রশাসনের সাথে সমন্বয় করে অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে আরো জানা যায়, অভিযানে তারা গম ক্রয়ের কাগজপত্রাদি উপস্থাপন না করতে পারায় মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানের গোডাউন সিলগালাকরে মোঃ মাসুমকে আটক করা হয়।

এতে অভিযানের সময় জেলা এনএসআই নোয়াখালী কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডিডি এ.বি.এম.ফারুক, সহকারি পরিচালক ফয়সাল মিয়া, জুনিয়র ফিল্ড অফিসার আবু তাহের নিজামী, সিরাজুল ইসলাম এর উপস্থিতিতে বেগমগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) সারওয়ার আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ সহ পুলিশ ও আনসার সদস্যগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net