ঢাকা   ০৬:৩৯:০৫ পিএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের নকলায় জাতীয় যুব দিবসে র‌্যালি, আলোচনা সভা ও ঋণ বিতরণ সাউন্ড গ্রেনেডে শ্রমিকদের ছত্রভঙ্গ, মিরপুরে যান চলাচল স্বাভাবিক এইচএসসিতে অকৃতকার্যদের এক মাসের মধ্যে পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে: শিক্ষামন্ত্রী মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ

নোয়াখালী কোরবানির হাট গুলো ক্রেতা শূন্য : কেউ মানছে না সামাজিক দুরত্ব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৩৩৪ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাহবুবুর রহমান: কোরবানি ঈদকে সামনে রেখে নোয়াখালীর বিভিন্ন জায়গায় বসতে শুরু করেছে কোরবানির পশুর হাট। চলছে বেচাকেনা। কিন্তু কেউই পশুর হাট গুলোতে মানছেন স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরুত্ব। এদিকে হাট গুলোতে উল্লেখযোগ্য ক্রেতা না থাকায় হতাশ গরু ব্যবসায়ীরা।

এ দিকে সরজমিনে জেলার বিভিন্ন হাট বাজার ঘুরে দেখা যায়, এবার দেশীয় জাতের গরু সংখ্যা বেশি দেখা যাচ্ছে তবে ইন্ডিয়ান গরুর সংখ্যা এবার কম দেখা যাচ্ছে। একদিকে ক্রেতা-বিক্রেতাদের সামাজিক দুরত্ব ও মাক্স ব্যবহার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন গরুর হাট আয়োজকরা। অন্যদিকে অধিকাংশ পশুর হাটগুলো দেখা যাচ্ছে ক্রেতাশূন্য।

গরুর কিনতে আসা সোলায়মান নামে এক ক্রেতা জানান, আমি কয়েকটি হাটে গিয়েছি অধিকাংশ হাটে অনেক বেশি গরু উঠেছে তবে কতৃপক্ষ হাট পরিস্কার রেখে আগত ক্রেতা- বিক্রেতা জন্য স্যানিটাইজার, মাক্স ও হাত ধোয়ার ব্যবস্থা করলে রোগব্যাধি কম ছড়াবে বলে মনে করি ।

আরেক ক্রেতা জানান, যদিও এইবার বিভিন্ন দেশীয় খামারি গরু কোরবানির হাটে উঠেছে কিন্তু চাহিদার তুলনায় দাম একটু বেশি।

পশুর হাটের কতৃপক্ষ জানান, হাটে আগত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করলেও মানছেনা কেউ।

আব্দুর রহিম নামে খামাির জানান, এ বছর গরু উৎপাদনে আমাদের খরচ বেড়েছে এবং সেই খরচের তুলনায় ওই পরিমাণ দাম আমরা পাচ্ছি না যদিও ক্রেতারা মনে করছে দাম একটু বেশি কিন্তু আমাদের খরচের তুলনায় তেমন বেশি নয়।

জেলার নাগরিক সমাজ মনে করছেন, পশুর হাটগুলোতে যদি সামাজিক দুরুত্ব নিশ্চিত করা না করা যায় তাহলে যে হারে নোয়াখালীতে করোনা সংক্রমণ যে ভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে জেলার সংশ্লিষ্ট কতৃপক্ষকে এখন থেকে নিতে হবে হাটের উপর কঠোর নজরদারি, তা নাহলে ঈদের পরে করোনার প্রাদুভার্বে বড় ধরনের সর্বনাশ হতে পারে জেলাজুড়ে ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নোয়াখালী জেলা প্রশাসন কোরবানির ঈদ উপলক্ষে এবছর স্থায়ী পশুর হাট -২৬৫টি ও অস্থায়ী হাট- ১২১ টি সহ মোট ৩৮৬ টি হাটকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ইজারা দেয় হাট কতৃপক্ষকে।
যদিও নোয়াখালী করোনা সংক্রমণের কঠিন ঝুঁকিতে রয়েছে। দেখা যায় জেলায় করোনা সংক্রামন বেড়েছে ইতোমধ্যে সংক্রমণের সংখ্যা ৩ হাজারের কাছাকাছি । আর মৃত্যু সংখ্যা- ৬১ জন।

এ বিষয়ে জেলা প্রশাসক খোরশেদ আলম জানান, আমরা কোরবানির ঈদ উপলক্ষে এ বছর স্থায়ী পশুর হাট -২৬৫টি ও অস্থায়ী হাট- ১২১ টি সহ মোট ৩৮৬ টি হাটকে সকল ধরনের স্বাস্থ্যবিধি মেনেই ইজারা দেয় হাট কতৃপক্ষকে। প্রতিটি পশুর হাটে মোবাইল কোর্ট থাকবে এবং মাক্স ছাড়া কাউকে হাটে প্রবেশ করতে দেওয়া হবেনা ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি