1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পটিয়ায় চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পটিয়ায় চালককে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেপ্তার ২

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ৪২১ বার

পটিয়া প্রতিনিধি:
চট্টগ্রামের পটিয়া উপজেলায় একজন চালককে অপহরণের পর মুক্তিপণ আদায়ের চেষ্টার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের মৃত সামছুল আলমের ছেলে আলমগীর হোসেন (৪৫) ও সিলেটের বালাগঞ্জ উপজেলার মৃত টুনু মিয়ার ছেলে আলী আহম্মদ (৩৮)।

গত শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার শান্তিরহাট ইমতিয়াজ হোসাইন টিটুকে (২৪) অপহরণ করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঐ দিন সন্ধ্যা ৭টায় অপহৃতের পরিবার পটিয়া থানাকে বিষয়টি অবগত করে। অপহরণের পর ফোন করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবির বিষয়টিও পুলিশকে জানানো হয়।

এরপর ঘটনা তদন্তে নামে পুলিশ। একপর্যায়ে গতকাল রোববার বিকেলে পটিয়া থানার এসআই মোরশেদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল শান্তিরহাটের মসজিদ মার্কেটের ৪র্থ তলার একটি কক্ষে থেকে অবরুদ্ধ অবস্থায় টিটুকে উদ্ধার করে।

আলমগীর হোসেন ও আলী আহম্মদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় চালকের স্ত্রী জুলি আকতার বাদী হয়ে ৬ জনকে এজাহারনামীয় ও ২-৩ জনকে অজ্ঞাত আসামি করে পটিয়া থানায় একটি মামলা দায়ের করেছেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃতরা আজকে আদালতে ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net