1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পরীক্ষা না করেই করোনার রিপোর্ট দিচ্ছে নিউ শেভরন! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম কুমিল্লায় কিশোর গ্যাংয়ে জড়িত সন্দেহে একরাতে আটক ৬২৪

পরীক্ষা না করেই করোনার রিপোর্ট দিচ্ছে নিউ শেভরন!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৪১১ বার

চট্টগ্রাম প্রতিনিধি ঃ চট্টগ্রামে নমুনা সংগ্রহের পর পরীক্ষা ছাড়াই করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের রিপোর্ট দেওয়ার অভিযোগ ‍উঠেছে নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে। অভিযোগের ভিত্তিতে ডায়াগনস্টিক সেন্টারটিতে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পেয়ে অনুমোদনহীন প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) বিকেলে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরা চৌমুহনী বাজারে আজিজ মার্কেটের দ্বিতীয় তলায় নিউ শেভরন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হক চৌধুরী।মোজাম্মেল হক জানান, প্রতিষ্ঠানটির মালিক আবু নঈম। সেখানে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তের পরীক্ষা করা হচ্ছে জানতে পেরে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে কয়েকটি মেশিন পাওয়া গেলেও করোনা পরীক্ষার জন্য আনুষাঙ্গিক মেশিন পাওয়া যায়নি। তারা রোগীদের কাছ থেকে করোনা পরীক্ষার কথা বলে নমুনা সংগ্রহ করে। এরপর সেই নমুনা পরীক্ষা না করেই পজিটিভ বা নিগেটিভ একটি রিপোর্ট দিয়ে দেয়। এজন্য আগে থেকেই ডায়াগনস্টিক সেন্টারের প্যাডে ল্যাব টেকনিশিয়ান ও ডাক্তারের সই নিয়ে রাখা হয়। সই দেখে রোগী ধরে নেন, এই রিপোর্ট সঠিক।তিনি আরো জানান, চট্টগ্রাম নগরীতে নিউ শেভরন নামে কোনো ডায়াগনস্টিক সেন্টারকে করোনার নমুনা পরীক্ষার অনুমোদন দেয়নি স্বাস্থ্য অধিদপ্তর। অভিযানের সময় সেখানে ল্যাব টেকনিশিয়ান কাউকে পাওয়া যায়নি। কোনো চিকিৎসকও এ ধরনের কোনো রিপোর্টে সই করেননি।

ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করা হয়েছে এবং মালিককে ভোক্তা অধিকার আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন মোজাম্মেল হক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net