1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বরুড়া মেডিকেলে অক্সিজেন ব্যবস্থাঃ বরুড়া ফাউন্ডেশন ও উপজেলা জনকল্যাণ সমিতি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে যোগ দিলেন ইউএনও মংচিংনু মারমা বিসিসিপি’র বিতর্ক প্রতিযোগিতায় চকরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন জাগৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাঙ্গুনিয়াকে হারিয়ে সেমিফাইনালে পতেঙ্গা প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ দেবিদ্বারে এলজিইডির ৬২ লাখ টাকার সড়ক প্রকল্পে অনিয়মের অভিযোগ ঈদগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৪ আসামীকে গ্রেফতার  দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকায় জরুরি পানি সরবরাহে ৯২০ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কোর কমিটিতে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক – সাব্বির আহম্মেদ

বরুড়া মেডিকেলে অক্সিজেন ব্যবস্থাঃ বরুড়া ফাউন্ডেশন ও উপজেলা জনকল্যাণ সমিতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুলাই, ২০২০
  • ২৮৯ বার

আবদুল্লাহ আল মারুফঃ
কুমিল্লার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন গ্যাস লাইন স্থাপন করা হয়েছে। এই কার্যক্রমে অনুদান দিয়েছে বরুড়া ফাউন্ডেশন ও “বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতি।

মরনঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে শ্বাস কষ্ট জনিত রুগীদের চিকিৎসার লক্ষ্যে এই প্রদক্ষেপ নেয়া হয়েছে বলে জানা যায়। সেন্ট্রাল অক্সিজেন গ্যাস লাইন স্থাপনে ছয় লক্ষ টাকা অনুদানের চেক দুটি বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে তুলে দিয়েছেন।

৫জুলাই (রবিবার) বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে চেক দুটি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুল ইসলাম এর হাতে বরুড়া ফাউন্ডেশনের পক্ষে ৫লক্ষ ও জনকল্যাণ সমিতির পক্ষে ১ লক্ষ টাকার চেক দুটি তুলে দেন ঢাকাস্হ বরুড়া জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোঃ আঃ সামাদ, যুগ্ম সাধারন সম্পাদক মো: নুরুদ্দিন খন্দকার স্বপন।

অনুদানের বিষয়ে সার্বিক পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন স্থানীয় সংসদ নাছিমুল আলম চৌধুরী নজরুল, বিশিষ্ট শিশু চিকিৎসক ডাক্তার রুহুল আমিন, ঢাকাস্হ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি মনিন্দ্র কিশোর মজুমদার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুল ইসলাম।

এ সময় বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ সভাপতি মো: আমির হোসেন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ডাঃ মোঃ এহতেশামুল হক শামীম, আজীবন সদস্যমো ও বরুড়া উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক নাসিরুদ্দিন লিংকন, আজীবন সদস্যমো আজহার সুমন, ব্যাংক এশিয়া ম্যানেজার মো: জামাল হোসেন।
সূত্র জানায়, এ অর্থ থেকে করোনা রগী ও অসহায় গরীব রুগীদের জন্য বে সরকারী উদ্যেগে সরকারী হসপিটালে ১০ সিটের সেন্ট্রাল অক্সিজেন গ্যাস লাইন স্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net