ঢাকা   ১০:৪৭:৩০ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

মাগুরায় এবার কলেজ শিক্ষক ও দুই ব্যাংক কর্মকর্তাসহ ৮ জন করোনা রোগী শনাক্ত জেলায় মোট-১৪১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহঃ মাগুরায় আজ বুধবার এক কলেজ শিক্ষক ও দুই ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরো ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় মোট করোনা রুগীর সংখ্যা দাড়ালো ১৪১ জনে। যার মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫০ জন। নতুন শনাক্ত হওয়া ৭ জনের বাড়ি মাগুরা সদরে ও একজন রয়েছেন মাগুরা অগ্রনী ব্যাংকের চাকুরীজীবি, তার বাসা যশোর সদরে। তবে তার নমুনা মাগুরা সদর থেকেই নেয়া হয়েছে বলে তাকেও মাগুরার তালিকায় রাখা হয়েছে।

মাগুরা সিভিল সার্জন অফিসের মনিটরিং অফিসার ডাঃ আরিফুর রহমান জানিয়েছেন ১ লা জুলাই বুধবার জেলায় নতুন করে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মাগুরায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪১ জন। তাদের মধ্যে মাগুরা সদরে ৯৮ শ্রীপুরে ২০ শালিখায় ১১ ও মহম্মদপুরে ১৬ জন। মাগুরা সদর, শ্রীপুর ও শালিখা উপজেলায় ১ জন করে মোট ৩ জন মারা গেছে । এখন পর্যন্ত সুস্থ হয়েছে ৫০ জন। আক্রান্তদের ৩ জনকে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে ও ৮৩ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এছাড়া মাগুরা থেকে ২ জনকে জেলার বাহিরে রেফার করা হয়েছে। এদিকে গত রবিবার (২১ জুন) থেকে মাগুরা পৌরসভার ৪নং ওয়াডের খানপাড়া ও পিটিআই পাড়াকে রেড জোন হিসাবে চিহিৃত করে প্রশাসন এ দুই এলাকাকে লকডাউন ঘোষণা করেছে। আক্রান্তদের অনেকের বাড়ীও এলাকায় লকডাউন করা হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি