ঢাকা   ০২:৪৮:৫০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মাগুরায় আজ বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিবের পিতাসহ ৮জন করোনা রোগী শনাক্ত,জেলায় মোট-৩০৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৩০ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ: মাগুরায় আজ রবিবার বিশ্ব নন্দিত ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা মাশরুর রেজা কুটিলসহ মোট ৮ জন রোগীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তবে সাকিব এর বাবা মাশরুর রেজা কুটিলের শরীরে তেমন কোন উপসর্গ দেয়া যায়নি বলে জানা গেছে।

মাশরুর রেজা কুটিল টেলিফোনে জানান- গত বুধবার থেকে তার শরীরে জ্বরসহ সামান্য কিছু উপসর্গ দেখা দেয়। পরে শুক্রবার তিনি করোনা পরিক্ষা করতে দেন। আজ রবিবার করোনা পরিক্ষার ফলাফলে তার করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তবে সামান্য কিছু উপসর্গ ছাড়া তিনি মোটামুটি সুস্থ্য আছেন বলে জানিয়েছেন। মাগুরা সদর হাসপাতালের সাবেক তত্বাবধায়ক ডা. সুশান্ত কুমার বিশ্বাস ফোনের মাধ্যমে তার চিকিৎসার তত্ত্বাবধান করছেন বলে জানা গেছে। আজ নিয়ে জেলায় মোট ৩০৭ জন রোগীর করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এরমধ্যে মাগুরা সদরে ২৩১ শ্রীপুর উপজেলায় ৩১ মহম্মদপুর উপজেলায় ২৬ ও শালিখা উপজেলায় ১৯ করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আর মারা গেছেন ৭জন এর মধ্যে মাগুরা সদর উপজেলায় ৪ শ্রীপুর উপজেলায় ২ ও শালিখা উপজেলায়১ জন মারা গেছেন। পর্যন্ত জেলায় মোট ১৬০ জন রোগী সুস্থ হয়েছেন বলে জানিয়েছে মাগুরা স্বাস্থ্য বিভাগ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি