ঢাকা   ০৬:৫০:০৮ এএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন

মাগুরায় আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার সহযোগিতা প্রধানমন্ত্রীর মানবিক উপহার পেলেন প্রতিবন্ধী জুয়েল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জুলাই, ২০২০
  • ৩৮৩ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহ: মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী জুয়েলের সার্বিক সহযোগীতার দৃষ্টি আকর্ষন করে সাংবাদিক মোহসিন মোল্লা , আলোকিত জুয়েল, এবং শ্রীপুর উপজেলার আমরা সচেতন যুব সমাজের ব্যানারে ফেসবুকে বিষয়টা ভাইরাল হলে, শ্রীপুরের জোকা গ্রামের শুভ এর বিশেষ প্রচেষ্টায় প্রতিবন্ধী জুয়েলের সহযোগীতায় এগিয়ে এলেন ঢাকসুর সাবেক জিএস ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী- হুইল চেয়ার প্রদান করে, চট্টগ্রামের আমেরিকা প্রবাসি বেলায়েত হোসেন-৩টি ছাগল প্রদান করে এবং আর্থিক সহযোগিতার হাত বাড়ালেন লন্ডন প্রবাসী জহিরুল ইসলাম শাহীন । গোলামী রব্বানী প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উপহার হিসেবে ঢাকা থেকে প্রতিবন্ধী জুয়েলের জন্য হুইল চেয়ার পাঠিয়েছেন বলে তিনি জানিয়েছেন। আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে ১৫ জুলাই বুধবার সকালে আনুষ্ঠানিক ভাবে হুইল চেয়ারসহ ৩টি ছাগল তুলে দেওয়া হয় প্রতিবন্ধী জুয়েল ও তার পরিবারের হাতে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম।

সামাজিক উন্নয়ন সংস্থার সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও দৈনিক সময়ের আলো পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি -জাহিদুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্হিত ছিলেন আনন্দ টেলিভিশন ও জাতীয় দৈনিক আমাদের নতুন সময়, শ্যামল বাংলায়,টাইমন নিউজ ও দৈনিক সবুজ বার্তা পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি এবং মাগুরার বাণীর সম্পাদক সিনিয়র সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, জাতীয় দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি ও অন্যদৃষ্টি পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মহসিন মোল্যা, জাতীয় দৈনিক একুশে সংবাদ পত্রিকার শ্রীপুর উপজেলা প্রতিনিধি জুয়েল রানা, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার সভাপতি শেখ মোঃ আবদুল্লাহ, আলোকিত পরিবারের দ্বীপক কুমার বিশ্বাস, খালিদ হাসান মিঠু, আব্দুর রশিদ, পলাশ সরকার সহ আরো অনেকে।
শ্রীপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ওয়াসিম আকরাম বলেন, শ্রীপুর উপজেলার আলোকিত সামাজিক উন্নয়ন সংস্থার মাধ্যমে ইতিমধ্যে অনেকগুলো অসহায় পরিবারের পাশে দাড়িয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়ার পর ডাকসু সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রব্বানীসহ যারা অসহায় এভ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। মহৎ এই মানবতার সমাজের বিত্তবানেরাও আরো এগিয়ে আসবেন এমনটাই প্রত্যাশা সবার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি