1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় করোনায় আরো ২ জনের মৃত্যু-জেলা মোট মৃত্যু ৬ মোট আক্রান্ত ১৬৬ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত  দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতি রাশিয়ার বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৬ মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

মাগুরায় করোনায় আরো ২ জনের মৃত্যু-জেলা মোট মৃত্যু ৬ মোট আক্রান্ত ১৬৬

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৫১৮ বার

মোঃসাইফুল্লাহ : মাগুরায় গতকাল সোমবার সন্ধা সাড়ে ৭টার দিকে সদরের কান্দা বাঁশকোটা গ্রামের করোনা আক্রান্ত দবির হোসেন (৬৫) নামে এক কৃষক ও সকালে মাগুরা আর্দশ পাড়ার র্মৌসুমি নামে অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। করোনায় মৃত্যুবরণকারী কৃষক বেশ কয়েকদিন ধরে করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে থেকে চিকিৎসা নিচ্ছিলেন। এ অবস্থায় গতরাতে তার মৃত্যু হয়। এর আগে গত সোমবার সকালে মাগুরার আর্দশ পাড়া এলাকার আবু তাহেরের আন্তঃসত্ত্ব কন্যা মৌসুমি আক্তার(২৬) নামে একনারী সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যু বরন করেন। মৌসুমি আক্তারের স্বামী মোঃ মাহাবুবুর বাড়ি নোয়াখালীর বেগমগন্জে বলে জানা গেছে। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাড়ালো মোট ৬জন।

মাগুরার সিভিল সার্জন ডা. প্রদীপ কুমার সাহা জানান, এই নিয়ে মাগুরায় মোট ৬ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধিন অবস্থা মারা গেলেন। জেলায় মোট ১৬৬ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৫৮ জন সুস্থ্য হয়ে উঠেছেন। অন্যদিকে গত কয়েক দিন করোনার কোনো রিপোর্ট মাগুরায় না আসা প্রসংগে তিনি জানান- খুলনায় বেশীচাপ থাকায় আমরা এখন ঢাকার আগারগাঁওয়ে নমুনা সংগ্রহ করে প্রেরণ করছি, যার কারনে রিপোর্ট পেতে আমাদের বিলম্ব হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net