1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় গাছ কর্তনের অভিযোগ দিয়ে বেকায়দায় কৃষক ফুলমিয়া মৃধা - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল কুমিল্লার প্রথম নারী ডিসি  রোজী আক্তার  ইনানী সৈকতে নিখোঁজের ১৮ ঘন্টা পর হাটহাজারীর যুবকের মরদেহ উদ্ধার জেলা প্রশাসকের নির্দেশনায় ভাঙ্গুড়ার আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে এসিল্যান্ড, বিক্রি হওয়া ঘরের বরাদ্দ বাতিলের ঘোষণা হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট সেন্টার (এইচ আর ডি সি) এর  আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালিত ঈদগাঁওয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী গ্রেফতার নবীনগরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন গোমাতলী মোহাজের সমিতির অডিট নিয়ে নয়ছয়, টেস্ট অডিট চলমান 

মাগুরায় গাছ কর্তনের অভিযোগ দিয়ে বেকায়দায় কৃষক ফুলমিয়া মৃধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ২৮৫ বার

মাগুরা প্রতিনিধি |
রোপণকৃত গাছ কর্তন করার অভিযোগ থানায় দিয়ে বেকায়দায় পড়েছেন কৃষক ফুলমিয়া মৃধা। এখন গাছ নয়, নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে আবার পুলিশের কাছে আবেদন করেছেন এই প্রবীণ কৃষক। পুলিশ ও অভিযোগে সূত্রে জানা  গেছে, মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ফুলমিয়া মৃধার রোপণকৃত আমড়া গাছ কেটে ফেলে তারই ভাই পাখি মৃধা। গত পহেলা জুলাই রাতে বসতবাড়ির পাশে লাগানো ১০ থেকে ১২টি আমড়া  গাছ কেটে ফেলে। এ বিষয়ে ফুলমিয়া মৃধা পরের দিন ২রা জুলাই মহম্মদপুর  থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে উল্লেখ করেন লক্ষ্মীপুর মৌজার ১০০৮ নং দাগের পৈতৃক জমিতে ফুলমিয়া মৃধার বসতবাড়ি। পাশের জমিতে বিলেতি আমড়া গাছ রোপণ করেন। ১লা জুলাই রাতে পাখি মৃধার নেতৃত্বে তার লোকজন গাছ কেটে ফেলে।
এ ঘটনা পুলিশ তদন্ত করতে এলে ক্ষিপ্ত হয়ে উঠে পাখি মৃধা।

তার হুমকিতে এখন এলাকা ছাড়া হয়েছে  কৃষক ফুলমিয়া। এবার নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে ৪ঠা জুলাই থানায় আবেদন করেছেন ফুলমিয়া। এ ব্যাপারে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারক বিশ্বাস   বলেন, আসামিদের আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হচ্ছে। আর কৃষক ফুলমিয়ার পরিবারের নিরাপত্তা দেয়ার জন্য  সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net