1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় মৎস্যজীবিদের নামে পুকুরগুলো নিয়ন্ত্রণ করছেন সমাজপতিরা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জুবাইদা রহমান শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে

মাগুরায় মৎস্যজীবিদের নামে পুকুরগুলো নিয়ন্ত্রণ করছেন সমাজপতিরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২০
  • ৩৪১ বার

মোঃসাইফুল্লাহ : মাগুরায় মৎস্যজীবিদের নামে পুকুরগুলো নিয়ন্ত্রণ করছে তথাকথিত সমাজপতিরা। মাছ চাষের উপযোগী কতগুলো পুকুর, হাওর, বাওর,বিল কিংবা জলাশয়ের হিসেব নেই মাগুরা জেলা মৎস্য অফিসে। সরকারি পুকুরগুলোতে মাছচাষেে একাধিক সংগঠন গড়ে উঠলে ও এর পিছনে রয়েছে এলাকার প্রভাবশালীদের একক নিয়ন্ত্রণ।বছরের পর বছর মাছ চাষ করলে পুকুরগুলোর স্বাভাবিক গভীরতা বজায় রাখতে ওই প্রভাবশালী মহল খননের ব্যবস্থা করনি দীর্ঘদিন ধরে। মহাজোট সরকার ক্ষমতায় আসার পর জাতীয় পুকুর ব্যবস্থা নীতিমালা তৈরির উদ্যোগ নিলেও অদ্যবধি তা বাস্থবায়িত হয়নি। এদিকে নিজেস্ব মালিকানায় সরকারি পুকুরগুলোতে মাছচাষ করে মাগুরার মানুষের আমিষের যোগান দিতে ব্যর্থ হয়েছে জেলা মৎস্যঅফিস। সরকারি নিয়ন্ত্রণাধীন মাগুরা জেলার সরকারি পুকুরগুলোর ব্যবস্থাপনায় নিদিষ্ট কোন নীতি মালা বিগত ৪০ বছরেও তৈরি করতে পারেনি মৎস্য অফিস। ভূমি অফিস স্থানীয় সরকার ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের রশি টানাটানিতে সরকারি জলমহল ও পুকুরগুলোর অবস্থা মাছ চাষের অনুপযোগী হলেও মাথা ব্যাথা যেন নেই কারোর! মাছ চাষ করছে অন্যরা অথচ পুকুরগুলোর স্বাভাবিক গভীরতা বজায় রাখতে দূর্যোগ ব্যবস্থপনা বিভাগ থেকে বরাদ্দ নিয়ে খনন করা হচ্ছে। আবার অভিযোগ রয়েছে এসব পুকুর খননে কিংবা লীচ প্রদানে মৎস্যচাষি অথবা সুফলভোগীদের পুকুর পেতে কর্তাব্যক্তিদের দিতে হয় মোটা অংকের উৎকোচ। জেলা মৎস্য অফিস থেকে মাছচাষিদের আগ্রহী করে তুলতে প্রযুক্তিগত আধুনিক চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণসহ আর্থিক সহযোগিতাও করা হয়ে থাকে চাষিদের মাঝে জেলা মৎস্য অফিস প্রায় ৩ লাখ টাকা ঋন প্রদান করেছেন- কিন্তু আদায় সন্তোষজনক নয় বলে জানা গেছে। এক পরিসংখ্যানে জানা গেছে মাগুরা জেলায় মোট পুকুর সংখ্যা ৮ হাজার ২শ ২২টি এর মধ্যে চাষ উপযোগী পুকুরের সংখ্যা ২ হাজার ২শ ২২টি। পরিসংখ্যানে উল্লেখিত পুকুর গুলো প্রকৃত মৎস্য চাষীদের নিয়ন্ত্রণে থাক এটায় এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net