1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি শিখরের মায়ের স্মরণে দোয়া মাহফিল - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এমপি শিখরের মায়ের স্মরণে দোয়া মাহফিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুলাই, ২০২০
  • ২৯২ বার

মােঃ সাইফুল্লাহঃ মাগুরায় শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শুুক্রবার বাদ জুমা মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভেকেট সাইফুজ্জামান শিখরের মাতা ও সাবেক সংসদ সদস্য বিশিষ্ট পার্লামেন্টারিয়াল মরহুম আছাদুজ্জামানের সহধর্মিনী মনোয়ারা জামানের স্মরণে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে দোয়া মাহফিলে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভেকেট সাইফুজ্জামান শিখর অংশ নেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সদর ইউনিয়নের সভাপতি বদিয়ার রহমান ম-ল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আমলসার ইউপি চেয়ারম্যান সেবানন্দ বিশ্বাস, মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, জাকির হোসেন কাননসহ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মনোয়ারা জামান মাগুরা জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। আওয়ামী লীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে বেগম মনোয়ারা জামান নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসনের ৪ বারের সংসদ সদস্য ছিলেন। তার বড় মেয়ে কামরুল লাইলা জলি গত পার্লামেন্টে মাগুরা-যশোর আসনের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। তার তৃতীয় পুত্র এ্যাডভোকট সাইফুজ্জামান শিখর প্রধানমন্ত্রীর প্রাক্তন সহকারী একান্ত সচিব ও বর্তমান মাগুরা-১ আসনের এমপি।
মনোয়ারা জামান বার্ধক্যজনিত কারণে ২৮ জুন নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি পাঁচ পুত্র ও দুই কন্যা রেখে গেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net