ঢাকা   ০৩:১৮:২৯ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

মাগুরা শহরে আপন বড় ভাইয়ের হাতে সঙ্গীত শিল্পী পিন্টু খন্দকার খুন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০
  • ৫৭৬ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃসাইফুল্লাহঃ মাগুরা শহরের কাউন্সিল পাড়ার থানার সামনে মৃত খন্দকার আমিনুল ইসলামের সেজো ছেলে সঙ্গীত শিল্পী ও ব্যবসায়ি পিন্টু খন্দকার (৫২) ২২ জুলাই বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার আপন বড় ভাই খন্দকার মন্জুরুল আহসান রিন্টু এর হাতে নির্মম ভাবে খুন হয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুুলিশ সূত্রে জানা গেছে -গৃহ নির্মাণের কাজে মতের মিল না হওয়ায় কথা কাটাকাটর এক পর্যায়ে বড় ভাই খন্দকার মন্জুর রহমান ছোট ভাই পিন্টু খন্দকারকে রড় বাঁকা করা পাইপ( বালুচেরা) দিয়ে আঘাত করলে সে পড়ে যেয়ে অজ্ঞান হয়ে যায়।

এদিকে ঘটনাস্থলে উপস্থিত থাকা রাজমিস্ত্রিরা জানায় সিলিংয়ের পাইপ ফেলা নিয়ে দুই ভাইয়ের মাঝে তর্কাতর্কি শুরু হয় এবং এক পর্যায়ে রেন্টু খন্দকার তার ছোট ভাই পিন্টু খন্দকারকে ধাক্কা মেরে ফেলে দেয় পরবর্তীতে রিন্টু খন্দকার তার ছোট ভাইকে রড (বালুচেরা)দিয়ে আঘাত করলে ঘটনাস্থলে তিনি জ্ঞান হারায় পরবর্তীতে স্থানীয়রা মাগুরা সদরের ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদীনের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে -জানান ঘাতক রেন্টু খন্দকার ঘটনার পরপরই পলাতক রয়েছে, তাকে দ্রুত আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে। মামলার প্রস্তুতি চলছে। আর আমাদের পক্ষ থেকে তার গ্রেপ্তারের সর্বাত্বক চেষ্টা চলছে।

সর্বশেষ –২৩ জুলাই বিকেলে মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নুল আবেদিনের নিকট সর্বশেষ মামলার বিষয়েে জানতে চাইলে তিনি জানান- লাশের পোস্টমোডেম হয়েছে জানাযা ও দাফন শেষে পিন্টুর স্ত্রী মামলা দায়ের করতে আসবেন বলে আমাদের জানিয়েছেন।
পিন্টুর নিহতের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি