ঢাকা   ০৮:১৭:৫০ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মাটিরাঙ্গায় নুর মোহাম্মদ টিপু হত্যার প্রতিবাদে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুলাই, ২০২০
  • ৬৯৮ বার
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আবদুল আলী গুইমারা খাগড়াছড়িঃ
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পল্লী চিকিৎসক নুর মোহাম্মদ টিপু হত্যারকারীদের দ্রুত গ্রেপ্তার পুর্বক সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।

সোমবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে খাগড়াছড়ির মাটারাঙার প্রধান সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধনে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় নেতা এস এম হেলাল। মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া।

এমন জঘন্য ঘটনার নিন্দা জানিয়ে অপরাধীদদের দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবী করে সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভূঁইয়া বলেন, পার্বত্য চট্টগ্রামে বাঙালি হত্যা নতুন কিছু নয়, এভাবে পার্বত্য চট্টগ্রাম থেকে বাঙালি উচ্ছেদের নীলনকশা হিসেবে ৩০ হাজার বাঙালিকে খুন করা হয়েছে। পার্বত্যঞ্চলে উপজাতি সন্ত্রাসী কর্তৃক কোন হত্যাকান্ডের বিচার না হওয়ার কারণে একের পর এক হত্যাকান্ড ঘটিয়ে যাচ্ছে জেএসএস ও ইউপিডিএফ সন্ত্রাসীরা।

মাটিরাঙার পল্লী চিকিৎসক নূর মোহাম্মদ টিপু হত্যাকারীসহ সকল বাঙালি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি দাবী করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মহাসচিব সাবেক মেয়র আলমগীর কবির বলেন, দেয়ালে পিঠ ঠেকে গেলে পাহাড়ে বাঙালীরা আর চুপ করে থাকবেনা।

মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর ইঞ্জিনিয়ার আব্দুল মজিদ, যুগ্ম সাধারণ সম্পাদক কাউন্সিলর এস এম মাসুম রানা, সাংগঠনিক সম্পাদক ও মাটিরাঙা উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আনিসুজ্জামান ডালিম, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাইন উদ্দিন,
দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হোসেন, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম মাসুদ, ও ছাত্রনেতা আহম্মেদ রেদওয়ানসহ কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন

প্রসঙ্গত, শুক্রবার (২৪ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে স্বজনের অসুস্থতার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তিন অজ্ঞাত উপজাতিয় যুবক। চিকিৎসার জন্য ডেকে নেয়ার দশ ঘন্টা পর বেলা দেড়টার দিকে স্থানীয়রা খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা ব্রীজের নীচে পা ভাঁধা বিবস্র মরদেহ পড়ে থাকতে দেখে নিরাপত্তা বাহিনী ও পুলিশকে খবর দিলে বেলা আড়াইটার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি