1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় স্বর্গীয় গাং চন্দ্র ত্রিপুরা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/২০২০ এর পুরস্কার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী নকলায় এসএসসি পরীক্ষায় ফেল করে ফাঁসিতে ঝুলে ছাত্রীর আত্মহত্যা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনে কিশোরগঞ্জবাসীর কিছু প্রত্যাশা একাডেমিক শিক্ষার পাশাপাশি, শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল  চট্টগ্রাম উত্তর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন লায়ন মোহাম্মদ জাহেদুল করিম বাপ্পী মাসুমা সুলতানা  মৌ ২০২৬ সালের এস এস সি পরীক্ষায় গোল্ডেন জি পি এ-৫ পেয়েছে রায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ১০ হাজার টাকা জরিমানা  আনোয়ারা চাতরী চৌমুহনীতে এসিল্যান্ডের অভিযান, ৩ মামলায় ১১ হাজার টাকা জরিমানা ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত

মাটিরাঙ্গায় স্বর্গীয় গাং চন্দ্র ত্রিপুরা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট/২০২০ এর পুরস্কার বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২০
  • ৮০৯ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি:

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সদর ইউনিয়নের ওয়াছু এলাকায় স্বর্গীয় গাং চন্দ্র ত্রিপুরা স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট/২০২০ এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ করা হয়েছে।

স্বর্গীয় গাং চন্দ্র ত্রিপুরা পরিবারের সদস্যদের আয়োজনে উক্ত টুর্ণামেন্টের ফাইনালে অংশ নেয়া দুটি দলের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ২নং রাবার বাগান এলাকার লাল জার্সি পরিহিত দল ইয়ং একাদশ। টুর্নামেন্টে শিশুক বাড়ী ত্রিপুরা একাদশ রানার আপ হওয়ার গৌরব অর্জন করেছে।

টুর্নামেন্টে সেরা গোলদাতার পুরস্কারে ভুষিত হন ইয়ং একাদশের পলিন ত্রিপুরা, সেরা গোল কিপার নির্বাচিত হন ইয়ং একাদশের সুবল ত্রিপুরা। নকআউট সিস্টেমে খেলার মাধ্যমে ১২ দল থেকে সর্বশেষ ফাইনালে এই দুই দল প্রতিদ্বন্ধিতা করে।

স্বর্গীয় গাং চন্দ্র ত্রিপুরা পরিবারের পক্ষে নিপন বিকাশ ত্রিপুরা টুর্ণামেন্ট এর সার্বিক বিষয়াদির সমন্বয় করেন। সোমবার ৬ জুলাই বিকালে গগন চন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চ্যাম্পিয়ন দলের হাতে পাঁচ হাজার টাকা ও রানার আপ দলের হাতের দুই হাজার টাকা মুল্যের চেক হস্তান্তর করেন গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক দুগেন্দ্র ত্রিপুরার।

টুর্ণামেন্টের রেফারী সোহেল আফজাল বাবুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের সদস্য মুকন্দ্র ত্রিপুরা, ব্যবসায়ী বোদ্ধ মোহন ত্রিপুরা, উজ্জল বিকাশ ত্রিপুরাসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net