ঢাকা   ০১:৩৬:৪৪ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মানবিক ও লায়নিজমের আদর্শে অনুপ্রাণিত হয়ে একযোগে কাজ করার আহ্বান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৩৩৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

জেসমিন বাপ্পি,
চট্টগ্রাম প্রতিনিধিঃ লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এলসিআই ডিস্ট্রিক ৩১৫-বি৪ এর ২০২০-২১ সেবাবর্ষ এর ১ম সভা অনুষ্ঠিত;
‘সবার উপরে মানবতা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১৮জুলাই লায়ন্স ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এলসিআই ডিস্ট্রিক ৩১৫-বি৪ এর প্রেসিডেন্ট লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজে এফ এর সভাপতিত্বে ২০২০-২১ সেবাবর্ষের ১ম মাসিক ও বোর্ড সভা ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনুষ্ঠিত হয়। ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্লাবের সদস্যরা অনলাইনে যুক্ত হন। সভার শুরুতে ক্লাব সভাপতি লায়ন পারভীন মাহমুদ এফসিএ, এমজেএফ সকল সদস্যকে স্বাগত ও শুভেচ্ছা জানান। তিনি সকল সদস্যকে মানবিক ও লায়নিজমের আদর্শে অনুপ্রাণিত হয়ে একযোগে কাজ করার আহ্বান জানান ।
সভার শুরুতে ক্লাবের পুরাতন কমিটি নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটির দায়িত্ব প্রাপ্তরা হলেন – আইপিপি লায়ন হারুন উর রশীদ, সভাপতি – লায়ন পারভীন মাহমুদ এফসিএ,এমজেএফ, সহসভাপতি – লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন ও লায়ন শম্পা লোধ, সেক্রেটারি – লায়ন আবেদা বেগম, জয়েন্ট-সেক্রেটারি – লায়ন সালমা আদিল ও লায়ন মির্জা ইলিয়াস, ট্রেজারার – লায়ন নুদরাত এ করিম, যুগ্ম-ট্রেজারার – লায়ন ঝুমা রহমান, এডভাইজার – লায়ন ডা. শেখ শফিউল আযম এমজেএফ ও লায়ন এস কে বিশ^াস, মেম্বারশীপ চেয়ার পার্সন-– লায়ন সমিহা সলিম , ক্লাব সার্ভিস চেয়ার পার্সন – লায়ন হোমায়রা কবির চৌধুরী, মার্কেটিং এন্ড কমউনিকেশন চেয়ার পার্সন – লায়ন জাহানারা বেগম, লিও এডভাইজার – লায়ন আসিফ চৌধুরী, লায়ন টেমার – লায়ন শিপ্রা বড়ুয়া ও টেইল টুইস্টার – লায়ন আমরিন হোসেন । সভায় ২০২০-২১ সেবাবর্ষ এর কর্ম পরিকল্পনা, লিও ক্লাবের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনায় অংশ গ্রহন করেন – লায়ন ডা. শেখ শফিউল আযম এমজেএফ, লায়ন এস কে বিশ্বাস, লায়ন সমিহা সলিম, লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন ও লায়ন আসিফ চৌধুরী প্রমুখ।
এসময় অনলাইনে আরো যুক্ত ছিলেন লায়ন ইয়াসমীন আহমেদ, লায়ন নাজনীন রহমান, লায়ন আবু নাঈম বোরহান উদ্দিন, লায়ন মোহাম্মদ কামাল হোসেন, লায়ন মোহাম্মদ হাবিবুর রহমান, জয়ন্ত সেন গুপ্তসহ লিও ক্লাব অব চিটাগং পারিজাত এলিট এর নির্বাহী কমিটির সদস্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি