1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মানিকছড়িতে খামারীদের মাঝে উপকরণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ ১২ মে থেকে ঈদ পর্যন্ত রাত ১০টা পর্যন্ত দোকানপাট খোলা আনোয়ারা বারখাইন ভূমি অফিসে ক্যাজুয়ালদের নিয়ে ভূমি সহকারী কর্মকর্তার ঘুষ বানিজ্যে মাগুরার শ্রীপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে ঢেউটিন, চেক ও শুকনো খাবার বিতরণ নবীগঞ্জে নিখোঁজের দুদিন পর কৃষকের মরদেহ উদ্ধার  মাগুরায় পৌর মেয়র হিসেবে প্রার্থী হতে চাওয়ায় জেলা যুবদল সভাপতির নামে মিথ্যা সংবাদ পরিবেশনও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন নবীনগরে চারগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানা গেল আগামী ২০২৮ সালের মধ্যে ৮০৯.৫ মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের আশা সরকারের

মানিকছড়িতে খামারীদের মাঝে উপকরণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২০
  • ৩১১ বার

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি(খাগড়াছড়ি)প্রতিনিধি:- খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্টপুষ্টকরণ প্রকল্পের আওতায় উপজেলাধীন তালিকাভুক্ত খামারীদের মাঝে ভিটামিন রিমিক্স, কৃমি নাশক ও প্রাণীস্বাস্থ্য কার্ডসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ভেটেরিনারী সার্জন ডা. রনি কুমার দে’র সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন। এছাড়াও উপজেলা প্রাণীসম্পদক কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরীসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত খামারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে খামারীরা সনাতন পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্ট করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। কিন্তু গরু হৃষ্টপুষ্টকরণে বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে অনেকেরই ধারণা নেই। তাই আধুনিক পদ্ধতিতে গরু হৃষ্টপুষ্টকরণ পদ্ধতি সম্পর্কে ধারণা থাকতে হবে। এছাড়াও অধিক লাভের আশায় না জেনে বিভিন্ন প্রকার ঔষধ ব্যবহার করছে খামারীরা। যা নিরাপদ মাংস চাহিদা মেটানোর বিপরিত। তাই আধুনিক প্রযক্তিতে গরু হৃষ্টপুষ্ট করে দেশে বিদ্যমান নিরাপদ মাংসের চাহিদা পূরণের পাশাপাশি বিদেশে মাংস রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রার্জনের পথ প্রসারিত করতে সকল খামারীদের প্রতি আহবান জানান।

এছাড়াও করোনা সংক্রমণরোধে স্বাস্থ্যবিধি মেনে বাজারে গরু কেনাবেচার প্রতিও লক্ষ রাখতে বলেন উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net