1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মান্দায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি

মান্দায় বানভাসি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৬৭৪ বার

কাজী কামাল হোসেন, নওগাঁ:
নওগাঁর মান্দায় বন্যা কবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলার কালিকাপুর ইউনিয়নের বন্যা কবলিত বিভিন্ন এলাকায় এ ত্রাণ বিতরণ করা হয়।

শনিবার (২৫ জুলাই) দুপুরে দুর্যোগকালীন জরুরি সহায়তা হিসাবে প্রাথমিকভাবে কালিকাপুর ইউনিয়নের নলতৈড় ও কালিনগর গ্রামের ২শ পরিবারের মাঝে ১০ কেজি করে চাল, ১কেজি আলু ও ১কেজি লবন বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন কালিকাপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আলিম ও সংশ্লিষ্ট ইউনিয়নের মেম্বারগন।

কালিকাপুর ইউনিয়নের ২৬ গ্রামের মধ্যে ২৪টি গ্রাম বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় মান্দা উপজেলার মধ্যে সবচেয়ে বেশি অসহায় অবস্থার মধ্যে রয়েছে এ ইউনিয়নটি।

ফলে দুর্যোগকালীন সহায়তা হিসাবে অগ্রাধিকার ভিত্তিতে এ ইউনিয়নের ২’শ পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়।

ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আলিম জানান, আত্রাই ও শিবনদীর মাঝের এ ইউনিয়নটি নদী ভাঙন কবলিত। এখানকার বেশির ভাগ মানুষই মাছ ধরে এবং কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। বন্যার কারণে মানুষের উপার্জন না থাকায় তারা অসহায় অবস্থার মধ্যে রয়েছে।সরকারি তরফ থেকে প্রাথমিক অবস্থায় চাল বিতরণ করা হয়েছে ২’শ পরিবারের মাঝে। কয়েকদিনের মধ্যেই আরো পরিবারকে চালসহ অন্যান্য ত্রাণ বিতরণ করা হবে।

তিনি বলেন, বন্যার কারণে কালিকাপুর ইউনিয়নের বেশির অধিকাংশ গ্রাম এখন পানির নীচে। কয়েক’শ পরিবার উচু রাস্তায় আশ্রয় নিয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net